| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-রোনাল্ডোর সঙ্গে সাক্ষাতের সেই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২২ ১৫:০১:০৬
মেসি-রোনাল্ডোর সঙ্গে সাক্ষাতের সেই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়

পরে জানা যায় সৌদিতে কিং ফাহাদ স্টেডিয়ামে মেগা-ম্যাচের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল বলিউডের সবথেকে বড় নক্ষত্রকে। তবে সৌদিতে হাজির হয়ে রুপোলি পর্দা-সুলভ সারপ্রাইজ দিলেও বিতর্ক সেই লেগেই গেল।

মেসি-রোনাল্ডো ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন একের পর এক মহারথীদের সঙ্গে হাসিমুখেই করমর্দন করছেন। তবে ফুটবলারদের সঙ্গে হাজির হওয়া শিশুদের পুরোপুরি অগ্রাহ্য করতে দেখা গিয়েছে মেগাস্টারকে। একবার নয় দু-দু বার অমিতাভকে দেখা গিয়েছে শিশুদের বাড়ানো হাত উপেক্ষা করতে। তবে একজন শিশুর গাল শেষ পর্যন্ত আদর করে স্পর্শ করেন ৮০ বছরের মহাতারকা।

ঘটনা হল, সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও পোস্ট হতেই অমিতাভের কাণ্ড নিয়ে নেটিজেনরা কার্যত দু-ভাগ হয়ে গিয়েছেন। একপক্ষ তাঁর সমর্থন নিয়ে বলছেন, মোটেও ইচ্ছাকৃতভাবে অমিতাভ শিশুদের বাড়ানো হাত অগ্রাহ্য করেননি। দু-দলের ২২ জন ফুটবলারের সঙ্গে সেক্ষেত্রে আরও ২২জন শিশুর সঙ্গে করমর্দন সারতে হল। সেই সঙ্গে সাক্ষাৎ করতে হত ম্যাচ আধিকারিকদের সঙ্গেও। যা যথেষ্ট সময়সাপেক্ষ। তাছাড়া অমিতাভের সঙ্গে থাকা আধিকারিকরাও টানা কথা বলে চলেছিলেন। সবমিলিয়ে নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার জন্য অমিতাভের এই সাক্ষাৎ-পর্বে কাটছাঁট করতেই হত। যা মোটেই অযৌক্তিক নয়। তা স্বত্ত্বেও তিনি শিশুদের পুরোপুরি অবহেলা করেননি।

অন্য পক্ষ যদিও বলছে, অমিতাভের উচিত ছিল শিশুদের সঙ্গেও সৌজন্যমূলক কথাবার্তা বলা। উনি যেন কেবলমাত্র মেসি-রোনাল্ডোর সঙ্গেই কথা বলার জন্য মুখিয়ে ছিলেন।

যাইহোক, রিয়াধের স্বপ্নের ম্যাচে বচ্চন-সাব স্রেফ মেসি-রোনাল্ডোই নয়, এমবাপে, সের্জিও রামোস, আচরাফ হাকিমি, নেইমারদের মত সুপারস্টারদের সঙ্গেও সাক্ষাৎ সারলেন। পরে ইনস্টাগ্রাম পোস্টে অমিতাভ লিখলেন, “কী দারুণ একটা সন্ধ্যে কাটল রিয়াধে! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, এমবাপে, নেইমার, সকলেই একসঙ্গে খেলছেন। এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল পিএসজি বনাম রিয়াধ সিজন ম্যাচের সূচনা করার জন্য। অবিশ্বাস্য…”

দ্বিতীয় যে ইনস্টাগ্রাম পোস্ট করেছেন অমিতাভ, সেখানে দেখা যাচ্ছে রথী-মহারথীদের সঙ্গে সৌজন্যের করমর্দন করছেন তিনি। মেসি-রোনাল্ডোর সঙ্গে হাসিমুখে হাত মেলালেন বলিউডের কিংবদন্তি এই ব্যক্তিত্ব। দুই তারকার সঙ্গে কিছুক্ষণ কথা বলতেও দেখা যায় অমিতাভকে। রোনাল্ডো অমিতাভের সাক্ষাৎ পেয়ে আপ্লুত, তা পর্তুগিজ সুপারস্টারের শরীরী ভাষাতেই পরিষ্কার।

ম্যাচে লিওনেল মেসির পিএসজি ৫-৪ গোলে হারাল রোনাল্ডোর নেতৃত্বাধীন রিয়াধ অলস্টার একাদশকে। মেসি, এমবাপে যেমন গোল পেলেন, রোনাল্ডো সৌদি আরবে অভিষেক ঘটালেন জোড়া গোলে। তবে পেনাল্টি মিস করলেন নেইমার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...