“ও খুব বাজে ব্যবহার করে,মেসিদের সঙ্গে বেয়াদপি করেই চলেন এমবাপে”
তারপরে রাজধানী বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার দলের বাস প্যারাডেতে এমবাপের পুতুল নিয়ে সেলিব্রেশন হোক বা এমবাপের কুশপুতুল পোড়ানো- দুই দলের সম্পর্কে দগদগে ক্ষত তৈরি করেছে। এমনকি ফ্রান্স ফুটবল সংস্থার তরফে সরকারিভাবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে অভিযোগও জানানো হয়েছে।
এমবাপেও মেসির মুখের ওপর গোলের উদযাপন করেন বিশ্বকাপ ফাইনালে। কিন্তু অন্য কোনও ফরাসি ফুটবলার নয়, এমবাপেই কেন বারবার আর্জেন্টাইনদের আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন?
সেই ঘটনাই এবার খোলসা করলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। ডি স্পোর্টস রেডিও-কে দেওয়া সাক্ষাৎকারে টটেনহ্যামে খেলা তারকা জানিয়ে দিয়েছেন, গোটা ম্যাচ জুড়েই অভব্যতা করছিলেন এমবাপে। এমনকি এমবাপে নাকি বারবার এনজো ফার্নান্দেজের ওপর চড়াও হন। সেই কারণেই মেসির তৃতীয় গোলের পর রোমেরো এমবাপের মুখের ওপর চিৎকার করে উদযাপন করেন।
হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনালে মেসি, ডি মারিয়ার গোলে বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে ৮০ মিনিটের পর এমবাপের জোড়া গোলে দুর্ধর্ষ কামব্যাক করে ফ্রান্স। এক্সট্রা টাইমে মেসি ফের একবার আর্জেন্টিনকে এগিয়ে দিলেও এমবাপে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে দলকে টাইব্রেকার শ্যুট আউটে নিয়ে যান। যেখানে আর্জেন্টিনা শেষ হাসি হাসে ৪-২ ব্যবধানে জিতে।
আর মেসির তৃতীয় গোলের পরেই রোমেরোকে দেখা গিয়েছিল এমবাপের মুখের কাছে চিৎকার করে উদযাপন করতে। রোমেরো জানালেন এমবাপের ব্যবহারের জন্যই তাঁর মুখের কাছে চিৎকার করতে বাধ্য হয়েছিলেন তিনি।
“ওর মুখের কাছে গিয়ে চিৎকার করি, কারণ এনজো ওঁর সঙ্গে কথা বলতে গিয়েছিল। ও খুব বাজে ব্যবহার করে। তারপরেই লিওর গোলের উদযাপন করি ওঁর কাছে গিয়ে।” জানিয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
