| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২১ ১০:৫৫:২৪
ক্রিকেট ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন তামিম

শুক্রবার (২০ জানুয়ারি) বিপিএলের নবম আসরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। ম্যাচে রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ৪৪ রানের একটি ইনিংস খেলেছেন তিনি। ফলে এদিন টি-টোয়েন্টি ফরম্যাটের ৭ হাজারি এলিট ক্লাবে ঢুকে পড়েন বাঁহাতি এই ব্যাটার।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ২৪৩ ম্যাচের ২৪২ ইনিংসে ৭ হাজার রানের ক্লাবে পা রাখেন তামিম। যেখানে এই ফরম্যাটে ভীষণ সফল ব্যাটার এবি ডি ভিলিয়ার্স (২৬৩ ম্যাচে ২৪৫ ইনিংস), ব্রেন্ডন ম্যাককালাম (২৫৩ ম্যাচে ২৪৯ ইনিংস), ফাফ ডু প্লেসি (২৭৪ ম্যাচে ২৫৭ ইনিংস), ডেভিড মালান (২৬৩ ম্যাচে ২৫৭ ইনিংস), রোহিত শর্মা ( ২৭০ ম্যাচে ২৫৮ ইনিংস), জেসন রয় (২৬৮ ম্যাচে ২৬২ ইনিংস) ও শোয়েব মালিক (২৭৫ ম্যাচে ২৫৯ ইনিংস) ৭ হাজার রান করতে তামিমের চেয়েও বেশি ম্যাচ ও ইনিংস খেলেছেন।

টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় তামিমের ঠিক ওপরে থাকা দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর ৭ হাজার রান করতে লেগেছে ২৭৬ ম্যাচ, ইনিংস ২৬৫টি। তবে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এই কৃতিত্ব অর্জন করতে তামিমের সঙ্গে ম্যাচ সংখ্যায় (২৪৩) সমান হলেও ৭টি ইনিংস কম (২৩৫ ইনিংস) খেলে ৭ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...