| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্তদের হতাস করে ক্রিকেটকে বিদায় বললেন হাশিম আমলা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৮ ২১:০৫:৩০
ক্তদের হতাস করে ক্রিকেটকে বিদায় বললেন হাশিম আমলা

৩৯ বছর বয়সী আমলা গত মৌসুমে সারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ে অবদান রাখেন। শিরোপা ধরে রাখার অভিযানে ইংলিশ কাউন্টি দলটিতে যোগ না দেওয়ার কথা ক্লাবকে নিশ্চিত করে দিয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচটি হয়ে থাকল তার শেষ ম্যাচ।

সারের ক্লাব ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘হাশিমের অবসরে এ ক্লাবের সবারই খারাপ লাগছে। তবে দুর্দান্ত ক্যারিয়ারের জন্য ওকে আমরা সাধুবাদ জানাই। ক্রিকেটের গ্রেটদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।’

দক্ষিণ আফ্রিকার হয়ে দুই দশকের পেশাদার ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে করেছেন আমলার রান ৩৪ হাজার ১০৪। দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৪ টেস্টে তার রান ৯ হাজার ২৮২। জ্যাক ক্যালিসের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। সাদা পোশাকে তার সেঞ্চুরি ২৮টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ৩১১। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮১ ওয়ানডেতে ২৭ সেঞ্চুরিতে তার রান ৮ হাজার ১১৩ এবং ৪৪ টি-টোয়েন্টিতে রান ১ হাজার ২৭৭।

অবসরে যাওয়ার পর আমলার চোখ কোচিংয়ে। দক্ষিণ আফ্রিকায় চলমান এসএটোয়েন্টিতে এমআই কেপ টাউনের ব্যাটিং কোচ তিনি। জোর গুঞ্জন, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হওয়ার দৌড়েও নাকি তিনি আছেন ভালো মতো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...