| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিতর্কিত আম্পায়ারিং য়ে কপাল পুড়লো হার্দিকের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৮ ২০:২৪:২৭
বিতর্কিত আম্পায়ারিং য়ে কপাল পুড়লো হার্দিকের

ভারতীয় ইনিংসকে তিনশো রানের গন্ডি পেরোনোর লক্ষ্য নিয়ে শুভমান গিলের সঙ্গে ব্যাট করছিলেন হার্দিক পান্ডিয়া। ৪০ তম ওভারে ড্যারেল মিচেলের ওভারের ঘটনা। মিচেলের বল হাঁকাতে গিয়ে লাইন মিস করে বসেন হার্দিক। বল ঠিক উইকেটের ওপর দিয়ে উড়ে উইকেটকিপার টম ল্যাথামের গ্লাভসে পৌঁছয়। তবে বল উইকেটকিপারের গ্লাভসে পৌঁছনোর সময় এলইডি স্ট্যাম্পের ফ্ল্যাশলাইট জ্বলে ওঠে। তৃতীয় আম্পায়ারের কাছে ছিল চূড়ান্ত সিদ্ধান্তের ভার। তবে অনেকক্ষণ খতিয়ে দেখার পর হার্দিককে আউটই দিয়ে দেন আম্পায়ার। পরে রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল নয়, উইকেটকিপারের গ্লাভসে লেগেই স্ট্যাম্পের ফ্ল্যাশলাইট জ্বলে উঠেছে।

এরপরেই সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে তুলকালাম শুরু হয়। এমনকি নিজের হতাশা ব্যক্ত করেন রবিচন্দ্রন অশ্বিন, মুনাফ প্যাটেলের মত ক্রিকেটাররা! ৩৮ বলে ২৮ রান করে ভুল সিদ্ধান্তের বলি হয়ে ফিরতে হয় হার্দিককে।

যাইহোক, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। আর প্ৰথমে ব্যাট করতে নেমে ৩৪৯ রানের পাহাড়প্রমাণ রান খাড়া করল ভারত। শুভমান গিল একাই রেকর্ড গড়া ২০৮ করলেন। রোহিত (৩৪)-সূর্যকুমার যাদব (৩১)-হার্দিক পান্ডিয়ারা (২৮) হাফসেঞ্চুরির গন্ডি পেরোতে না পারলেও দলের বড় স্কোর গড়ার কাজে অবদান রাখলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...