| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য যে দলের কোচ হওয়ার ইচ্ছার কথা জানালেন স্ক্যালোনি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৮ ১৪:৫৪:২৪
অন্য যে দলের কোচ হওয়ার ইচ্ছার কথা জানালেন স্ক্যালোনি

বিশ্বকাপ জয়ী এই কোচ স্কালোনির সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় তার সাথে চুক্তির মেয়াদ আরও বাড়াতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, এএ ফএ। এই ইস্যুতে নাকি সংস্থাটির প্রধান ক্লদিও তাপিয়ার সাথে একমতও হয়েছেন সাবেক ফুটবলার। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কালোনি জানালেন, সুযোগ পেলে স্পেনের কোচ হতে চান তিনি।

স্পেনের প্রতি স্কালোনির এমন ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। কারণ পেশাদার ক্যারিয়ারে দীর্ঘ সময় ইউরোপের দেশটিতে কাটিয়েছে সাবেক ডিফেন্ডার কাম মিডফিল্ডার। খেলেছেন দেপোর্তিভো লা করুনা, রেসিং সান্তাদার এবং মায়োর্কার মতো বেশ কয়েকটি ক্লাবে। এছাড়া স্পেনেই কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন স্কালোনি।

২০১৬-১৭ মৌসুমে স্প্যানিশ লা লিগার প্রথম সারির ক্লাব সেভিয়ার সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি। এজন্য নিজেকে স্পেনের নাগরিকও ভাবেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘স্পেন আমার দ্বিতীয় বাড়ি। আমি নিজেকে এই দেশের অংশ মনে করি। তাই স্পেন জাতীয় দলের কোচ না হওয়ার কোনো কারণ দেখছি না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...