| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে চমক দেখালো ভারত ক্রিকেট দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৮ ১৩:০৩:৩৪
আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে চমক দেখালো ভারত ক্রিকেট দল

এর আগে প্রথম ওডিআই-এ দু'টি উইকেট নিয়ে ক্রমতালিকায় ১৮ নম্বরে জায়গা করে নিয়েছিলেন ভারতের তারকা পেসার। এর পরে বাকি ২টি ওডিআই-এ আগুনে পারফরম্যান্স করে বিশাল বড় লাফ দিয়ে উঠে এলেন তিনে। লঙ্কা বাহিনীর বিরুদ্ধে ৩ ম্যাচে মোট ৯ উইকেট নেন সিরাজ। সিরাজের ক্যারিয়ারে এটি নিঃসন্দেহে বিশাল বড় প্রাপ্তি। বোলারদের তালিকায় প্রথম দশে ভারতের আর কোনও তারকা নেই। ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ রয়েছেন ২০ নম্বরে। ২১ নম্বরে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব।

বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর রেটিং পয়েন্ট ৭৩০। ৭২৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন জোশ হ্যাজেলউড। এর পরেই তিনে থাকা সিরাজ তাঁদের ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারে।

এ দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওডিআই ১১০ বলে অপরাজিত ১৬৬ রানের সুবাদে বিরাট কোহলিও র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। উঠে এসেছেন চার নম্বরে। লঙ্কা বাহিনীর বিরুদ্ধে প্রথম ওডিআই-এও সেঞ্চুরি করেছিলেন কোহলি। তার পর তিনি ষষ্ঠ স্থানে উঠে এসেছিলেন। সেখান থেকে এ বার চারে জায়গা করে নিয়েছেন কোহলি। রোহিত শর্মা এই তালিকায় রয়েছেন দশ নম্বরে। প্রথম দশে ভারতের এই দু'জনই ব্যাটার রয়েছেন। ১৫ নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ার। এই তালিকায় বাবর আজম এখনও এক নম্বর জায়গা ধরে রেখেছেন।

অলরাউন্ডাদের তালিকায় প্রথম কুড়ি জনের মধ্যে ভারতের কেউ নেই। শাকিব আল হাসান এই তালিকার শীর্ষ স্থান দখল করে রেখেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...