| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হুট করে শান্তকে নিয়ে মুখ খুললেন লিটন দাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৮ ১২:২৮:৩৮
হুট করে শান্তকে নিয়ে মুখ খুললেন লিটন দাস

ক্যারিয়ারের শুরু থেকেই ট্রল হচ্ছেন শান্ত। জাতীয় দলের জার্সিতে সেভাবে রান না করা বা ধারাবাহিকতার অভাবের কারণেই মূলত ট্রল হচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার। তিন সংস্করণের যেকোনো ম্যাচে মাঝে মধ্যে ভালো খেলছেন ঠিকই, তবে তার ক্যারিয়ারে রয়েছে ধারাবাহিকতার দারুণ অভাব।

এসবের পরও সাম্প্রতিক সময়ে আলো ছড়াচ্ছেন শান্ত। গত বছর অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। জোড়া হাফ সেঞ্চুরিতে তার ব্যাটে আসে ১৮০ রান। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম চার ম্যাচে ৫৫.৬৬ গড়ে করেন ১৬৭ রান।

শান্তকে নিয়ে লিটন বলেন, 'আমার মনে হয় শান্ত মানসিকভাবে অনেক শক্ত ছেলে। যেহেতু অনেক দিন ধরে এসব মোকাবিলা করে আসছে...। আপনার যদি জ্বর আসে, আপনি একদিন হতাশ হবেন। কিন্তু যখন নিয়মিত হতে থাকবে, তখন মনে হবে, ‘ধুর এটা আর এমন কী!’ শান্তর ক্ষেত্রেও এমন হয়ে গেছে। এক সাক্ষাৎকারে ও বলেছে, ওর মনে হয় খেলতে নামলে প্রতিপক্ষ দলের বিপক্ষে খেলে না, পুরো দেশের বিরুদ্ধে গিয়ে খেলে। এটা একজন খেলোয়াড়ের জন্য খুব কঠিন।'

এবারের বিপিএলে মোট ছয়টি ম্যাচ খেলেছেন শান্ত। তার দল সিলেট স্ট্রাইকার্স জিতেছে প্রথম পাঁচটিতেই। এই ছয় ম্যাচে শান্তর রান যথাক্রমে ৪৩*, ৪৮, ১৯, ৫৭, ১২ এবং ১৩। তিনটি ভালো ইনিংসের সঙ্গে আছে তিনটি গড়পড়তা মানের রান সংখ্যা।

লিটন আরও বলেন, 'শান্ত ওই জায়গা থেকে বিশ্বকাপে এত ভালো খেলেছে, ঘুরে দাঁড়িয়েছে। আমি মনে করি ও মানসিকভাবে শক্ত একটা ছেলে, তাই ওকে বলার কিছু নাই। ও জানে কী করতে হবে। ভালো-খারাপ থাকবেই। মানসিকভাবে ও যেমন শক্ত, আমিও ঠিক তা-ই। আমার মনে হয়, ও খুব তাড়াতাড়ি (ছন্দে) ফিরবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...