| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নতুন করে অধিনায়কের নাম ঘোষণা করল রংপুর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৭ ১৫:৩০:৫৬
নতুন করে অধিনায়কের নাম ঘোষণা করল রংপুর

সোহানের ইনজুরির আপডেট জানিয়ে রংপুর তাদের ফেসবুক পেজে লিখেছে, 'সাইড স্ট্রেইন ইনজুরিতে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। দিন কয়েকের বিশ্রাম শেষে পূর্নাঙ্গ ফিট হয়ে জয়ের লড়াইয়ে ফিরবেন ক্যাপ্টেন, প্রত্যাশা দলের ফিজিও'র।'

এর আগে সোমবার অনুশীলনেও দেখা যায়নি তাকে। মাঠে এলেও একপাশে বসে ছিলেন তিনি। উঠে দাঁড়ালেও তার চোখে মুখে অস্বস্তি ছিল স্পষ্ট। কোমরে আর পিঠে একগাদা ট্যাপিং নিয়েও চেয়েছিলেন ব্যাট করতে।

যদিও সাইড স্ট্রেইনের চোটের কারণে হোটেলে ফিরে যেতে হয়েছিল তাকে। অনুশীলন শেষে রংপুরের হয়ে কথা বলতে এসেছিলেন স্পিনার রাকিবুল হাসান। তিনি সোহানের ব্যাপারে বিস্তারিত জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ‘উনি (সোহান) এখনো পর্যবেক্ষণে আছেন। আমরা সঠিকটা জানি না। ম্যাচের আগে বলা যাচ্ছে না। না খেললে হয়তো পরিকল্পনা একটু এদিক ওদিক হতে পারে।’

এর আগে গত এশিয়া কাপের আগেও চোটে পড়েছিলেন সোহান। অধিনায়ক হিসেবে এক ম্যাচ দায়িত্ব পালনের পরই তাকে ছিটকে যেতে হয়েছিল। এই চোটের কারণে এশিয়া কাপেও তার খেলা হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...