| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানদের সেই ক্ষতি পুরন করতে যে দল দিয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৭ ১২:০৪:৫৪
আফগানিস্তানদের সেই ক্ষতি পুরন করতে যে দল দিয়ে

যে জন্য তারা দ্বারস্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। মার্চে অস্ট্রেলিয়ার বদলে পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে এসিবি। পিসিবিও এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে নিয়েছে বলে নিশ্চিত করেছে পিসিবির একটি সূত্র।

সব ঠিক থাকলে মার্চের শেষ অথবা মাঝামাঝি দিকে হতে পারে আফগানিস্তান-পাকিস্তান সিরিজ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর শেষ হওয়ার পর ও নিউজিল্যান্ড সিরিজের মাঝামাঝি হতে পারে দ্বিপাক্ষিক এই সিরিজটি।

এদিকে আগস্টে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের। কিন্তু মার্চে সিরিজটি অনুষ্ঠিত হলে সেটা ওয়ানডে সুপার লিগের অংশ হবে না।

আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর দেশটিতে থমকে গেছে মেয়েদের ক্রিকেট। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে মেয়েদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার দরজাও। নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপের পরই ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয়। একই কারণে ২০২১ সালের নভেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেনি অজিরা।

সিরিজ বাতিল করায় ক্ষতি হবে অস্ট্রেলিয়ারই, তিন ম্যাচের ৩০ পয়েন্ট দেওয়া হবে আফগানিস্তানকে। এরপরও এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই পয়েন্ট হাতছাড়া হওয়ায় অবশ্য সমস্যায় পড়তে হচ্ছে না অস্ট্রেলিয়াকে। সুপার লিগের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থেকে ইতোমধ্যে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...