| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে রেকর্ড হারের কারন খুজছে লংকান বোর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৭ ১০:৫৬:২০
ভারতের বিপক্ষে রেকর্ড হারের কারন খুজছে লংকান বোর্ড

হোয়াইটওয়াশ এড়াতে রোববার তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কা। কিন্তু কোনো লড়াই-ই করতে পারেনি তারা। তাদেরকে স্রেফ উড়িয়ে দিয়ে ৩১৭ রানের জয়ে তুলে নেয় ভারত।

ওয়ানডে ইতিহাসে তিনশ রানে হারেনি আরও কোনো দল। সর্বোচ্চ রানে হারের আগের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের। ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৯০ রানে হেরেছিল আইরিশরা।

থিরুভানান্থাপুরামে শুবমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩৯০ রান করে ভারত। রান তাড়ায় স্রেফ ৭৩ রানে গুটিয়ে যায় দাসুন শানাকার দল। তাদের হয়ে কেবল তিন জন যেতে পারেন দুই অঙ্কে, যেখানে সর্বোচ্চ ছিল স্রেফ ১৯ রান।

ভারতের বিপক্ষে এমন বাজে ব্যাটিং ওয়ানডেতে আগে কখনও করেনি শ্রীলঙ্কা। আগের সর্বনিম্ন ছিল ৯৬, ১৯৮৪ ও ২০১৩ সালে দুই দফায় করেছিল তারা।

দলের ম্যানেজারকে এই হতশ্রী পারফরম্যান্সের কারণ তুলে ধরে প্রতিবেদন তৈরি করতে বলেছে এসএলসি। আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রতিবেদনে অধিনায়ক শানাকা, প্রধান কোচ ক্রিস সিলভারউড, নির্বাচক প্যানেল ও ম্যানেজারের মতামত তুলে ধরতে বলা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...