| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

যতটা বিতর্ক ততটাই হতাশার বিপিএল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৫ ১৫:০৯:২৫
যতটা বিতর্ক ততটাই হতাশার বিপিএল

কারণ টি-টোয়েন্টি ক্রিকেট হচ্ছে বিনোদনের পরিপূর্ণ এক প্যাকেজ। যেখানে ক্রিকেট ছাড়াও রয়েছে এ প্রজন্মের ছেলে মেয়েদের কাছে অত্যন্ত জনপ্রিয় ডিজের মত আয়োজন। থাকে আরও অনেক কিছু আয়োজন।

কিন্তু সে খানেই এক হতাশার নাম বিপিএল।উৎসবের আমেজটাই এখানে থাকে না। এর মুল কারন অবশ্যই মানহীন বিদেশি খেলোয়াড়। বিপিএলের শুরুর আসর গুলোতে গেইল, সুনিল নারিন,পোলার্ড, রাসেল, ডি ভিলিয়ার্স, হেলস, ডেভিড ওয়ার্নারদের মতো বড় বড় তারকাদের দেখা যেত। রশিদ খানের তারকা হওয়ার শুরুটাও ছিল বিপিএল থেকেই। আফগানিস্তানের খেলোয়াদের বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে বিপিএল অনেক বড় ভুমিকা পারন করেছে।

অথচ এবারের বিপিএলে নেই তেমন কোনো বড় আফগান তারকা। আর রশিদ খান তো অনেক বছর ধরেই নেই বিপিএলে। তার বিপরিতে দলগুলো এমন সব খেলোয়াড় কিনে আনছে যাদের নাম দেখলে অবাক হতে হয়। দিনশান মুনাভিরা, মালিন্দা পুষ্পকুমারা, রবিন দাস, খাজা নাফি, এসব খেলোয়াড় তাদের নিজ দেশের লীগগুলোতেই খেলতে পারেন না। তারা এসেছেন বিদেশী কোটায় বিপিএল খেলতে।

বিপিএলের একমাত্র ভরশা বলা যায় পাকিস্তানি খেলোয়াড়দের কে। কিন্তু শুরুর ম্যাচগুলোতে বাবর আজম, নাসিম শাহ, শাদাব খানদের মতো তারকাদের দেখা পাওয়া যায়নি। কবে আসবেন তাই সঠিক বলা যাচ্ছে না। আবার সবার আসার সম্ভাবনাও কম।

এখন এই অবস্থায় দর্শক টাকা দিয়ে টিকেট কেটে কাদের দেখতে যাবেন। টি-টোয়েন্টির কথা মনে হলে যাদের নামগুলো চোখে ভেসে উঠে তারা কেওই তো নেই বিপিএলে।

সিকান্দার রাজা বেনি হাওয়েলরা ছিলেন বিপিএলের ঘরের ছেলের মতো। অথচ তারাও এবার চলে গেছেন আরব আমিরাতে লীগ খেলতে। অথচ এই ধরনের অনেক খেলোয়াড়দের শেষ ভরশা ছিলো বিপিএল। আজ তাদের মানের খেলোয়ারও বিপিএল ফেলে অন্য লীগ খেলতে চলে যায়।

এসব থেকেই অনুমান করা যায় বিপিএলের মান আসলে কেমন। তবে এটা ঠিক একই সাথে অনেকগুলো টি-টোয়েন্টি লীগ শুরু হওয়ায় বড় তারকা পাচ্ছে না বিপিএলের দলগুলো। তবে মালিকপক্ষ এবং বিসিবি চেষ্টা করলে এরচেয়ে ভালোমানের বিদেশি খেলোয়ার আনতে পারতো। আর যদি সেটা একান্তই না হয় তো গত দুই বছরের মতো শুধু দেশীয় খেলোয়াড়দের নিয়ে বিপিএল আয়োজন করলে মন্দ হতো না।বিষয় টা আরেকবার ভেবে দখবে কি বিসিবি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...