"দেখুন এটা আমাদের ম্যাচ পরিকল্পনার একটা অংশ"
চলতি বিপিএলে দারুণ ফর্মে ছিলেন হৃদয়। আসরে খেলা চারটি ম্যাচে তিন ইনিংস ব্যাটিং করে ৬৫ গড় ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করেন তিনি। প্রথম ম্যাচে ব্যাটিং পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে করেন ৩০ বলে হাফ সেঞ্চুরি।
তৃতীয় ম্যাচে করেন ৩৭ বলে ৫৬ রান। আর ইনজুরিতে পড়ার ম্যাচে তিনি করেন ৪৬ বলে ৮৪ রান। টানা তিন ম্যাচে ম্যাচসেরাও হয়েছেন হৃদয়। চট্টগ্রাম পর্বে হৃদয়ের বদলে তিনে কে খেলবেন সেটা জানাতে নারাজ আকবর।
উইকেটরক্ষক এই ব্যাটার বলেন, 'দেখুন এটা আমাদের ম্যাচ পরিকল্পনার একটা অংশ। এটা আমি ফাঁস করতে পারব না। যেভাবে সে খেলছিল, অবিশ্বাস্য। তো তার বদলে যে-ই আসবে তার জন্য দায়িত্বটা বড় অনেক। এটা কে করবে, সেটা আমি বলতে পারব না।'
সুযোগ পেলে হৃদয়ের জায়গায় তিনিও তিনে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন আকবর, 'আমি এত কিছু ভাবি না, দল যেখানে সুযোগ দেবে সেখানেই দেওয়ার চেষ্টা করি। হ্যা, সবাই চায় যে একটু বেশি সময় ব্যাট করতে পারলে ভালো।'
'এখন টপ অর্ডারে তিনটা, চারটা জায়গা আছে, ব্যাটার একটা দলে খেলে সাত জন, তো কাউকে না কাউকে তো নিচের দিকে খেলতেই হবে। তো এখানে কিছু করার নাই। সুযোগ আসলে আমিও চেষ্টা করব ওপরে ব্যাট করার, আমি সবসময় ফ্লেক্সিবল।'
এবারের আসরে হৃদয়ের মতো দুর্দান্ত ফর্মে আছে তার দল সিলেট স্ট্রাইকার্সও। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের মধ্যে চারটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। চট্টগ্রাম পর্বে দুটি ম্যাচ খেলবে সিলেট।
আকবর জিততে চান এই দুটিতেও, 'আমরা ঢাকা পর্বের চারটি ম্যাচই জিতেছি। মোমেন্টামটা আমাদের দিকে আছে। তো আমরা চেষ্টা করব চট্টগ্রাম পর্বে দুটো ম্যাচ আছে, সেখানেও এই মোমেন্টাম ক্যারি করার।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
