| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাত্র ২৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৪ ২২:০১:১৬
মাত্র ২৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় ক্রিকেটার

অথচ মৃত্যুর দুই সপ্তাহ আগেও ক্রিকেটই খেলার কথা ছিল সিধার্থের। হিমাচল প্রদেশ থেকে উঠে আসা এই ক্রিকেটারের সেই ম্যাচ খেলার কথা ছিল ভদোদরায় বারোদার বিপক্ষে। সে লক্ষ্যে দলের সঙ্গে সেখানেই যান এই ক্রিকেটার। কিন্তু অনুশীলনে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হলে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ভেন্টিলেটরে টানা দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই শেষে হার মেনে পরপারে পাড়ি জমিয়েছেন এই ক্রিকেটার। মৃত্যুর আগে সিধার্থের খেলা শেষ ম্যাচ ছিল ইডেন গার্ডেন্সে। যেখানে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন এই পেসার। রঞ্জিতে ২ ম্যাচে ১২ উইকেট পাওয়া সিধার্থ প্রথম শ্রেণিতে খেলেছন মোট ৬ ম্যাচ। যেখানে ২৫ উইকেট আছে তার নামের পাশে। ৬টি লিস্ট ‘এ’ ম্যাচে ৮ উইকেটও শিকার করেছেন তিনি।

সিধার্থের মৃত্যু নিয়ে হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার সাবেক প্রধান ও আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল গণমাধ্যমে বলেন,

‘খুবই দুর্ভাগ্যজনক। সে তো ভালোই ছিল, রঞ্জিতে দুই ম্যাচে এবার দারুণ করেছে। বারোদার বিপক্ষে ম্যাচের আগে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েকটি পরীক্ষায় দেখা যায়, তার ক্রিয়েটিনিন লেভেল বেশ উঁচুতে। ক্রমে তার কিডনিসহ অন্যান্য অঙ্গ আক্রান্তও হতে থাকে।

আমরা নিয়মিত তার খোঁজ রাখছিলাম। আমরা আশাবাদী ছিলাম যে সে কাটিয়ে উঠবে। কিন্তু আমরা পারলাম না তাকে বাঁচাতে। মাল্টি অর্গান ফেলিউর হয়ে যায় তার। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...