বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৪ ১৭:১০:০৫
প্রত্যাশা ও দিলারা আক্তার। পরে সুমাইয়া আক্তারের ঝড়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে অনায়াসে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পথচলা শুরু করল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বেননিতে শনিবার আসরের উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ৭ উইকেটে। প্রতিপক্ষকে ১৩০ রানে থামিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় তারা ১৩ বল বাকি থাকতে।
