| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চরম উত্তেজনায় শেষ হল কুমিল্লা-বরিশালের ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৪ ১৬:৫৯:০১
চরম উত্তেজনায় শেষ হল কুমিল্লা-বরিশালের ম্যাচ, জেনে নিন ফলাফল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলে নিলো বরিশাল। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল সাকিবরা। এরপর থেকে টানা জয়ের ধারায় আছে দলটি।

সাগরিকায় এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে সাকিবের উত্তাল ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় বরিশাল। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে থামতে হয়েছে কুমিল্লাকে।

এদিন আগে ব্যাটিং করতে নেমে বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানের ৮১ রানের আগ্রাসী অপরাজিত ইনিংসের উপর ভর করে বড় সংগ্রহ পায় দলটি। সাকিব মাত্র ৪৫ বলে ৮টি চার ও ৪টি ছয়ে করেন ৮১ রান। এটি বিপিএলে সাকিবের দ্বিতীয় সেরা ইনিংস। এবারের আসরের দ্বিতীয় ফিফটিও বটে।

সাকিব ছাড়া বরিশালের বাকি ব্যাটসম্যানরা খুব বেশি রান করতে পারেনি। ইব্রাহিম জাদরান ২৭, চতুরঙ্গ ডি সিলভা ২১ এবং আনামুল হক ২০ রান করেন। কুমিল্লার পক্ষে তানভীর ইসলাম ৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নামানো হয় লিটন দাস এবং মোহাম্মদ রিজওয়ানকে। দুইজনে ৫ ওভারের মধ্যে ৪২ রান তুলে ফেলেন। তবে রিজওয়ান ১৮ রান করে ফিরলে ভাঙে জুটিটি। দারুণ টাচে ছিলেন লিটন। দুর্ভাগ্যজনভাবে ব্যক্তিগত ৩২ করতেই রান আউটের ফাঁদে পড়ে ফেরেন তিনি।

এরপর পাঁচে নেমে খুশদিল শাহ ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতানোর সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু অন্য সতীর্থদের থেকে যথার্থ সঙ্গ পাননি তিনি। ইমরুল ১৫ বলে ২৮ এবং মোসাদ্দেক ১৯ বলে ২৭ রান করে কিছুটা চেষ্টা করেন।

ব্যাটিংয়ের পর বল হাতেও সফল ছিলেন সাকিব। ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন তিনি। যারফলে ব্যাটে-বলে আলো ছড়িয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন সাকিব। বরিশাল অধিনায়ক ছাড়াও চতুরঙ্গ, কামরুল ইসলাম, ইফতিখার এবং করিম জানাত ১টি করে উইকেট শিকার করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...