| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

৪৬ বছর পর ক্রিকেট ইতিহাসে এমন লজ্জা পেল পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৪ ১১:৫০:৪৮
৪৬ বছর পর ক্রিকেট ইতিহাসে এমন লজ্জা পেল পাকিস্তান

শুক্রবার নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছে পাকিস্তান। দারুণ জয়ে ২-১ ব্যবধানে ৪৬ বছর পর এই প্রথম পাকিস্তানের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড।

করাচিতে আগে ব্যাট করতে নেমে ফখর জামানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৮০ রান করে পাকিস্তান। জবাবে ১১ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌছায় নিউজিল্যান্ড। ১৪ বছর পর ভারতীয় উপমহাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। এর আগে ২০০৮ সালে সর্বশেষ ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল কিউইরা বাংলাদেশের মাটিতে।

জয়ের লক্ষ্যে খেলতে নামা কিউইদের হয়ে সেঞ্চুরির দেখা পায়নি কেউ। তবে ফিফটি এসেছে তিনটি। ৪২ বলে চারটি করে চার-ছক্কায় সর্বোচ্চ ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৩, ডেভন কনওয়ে ৫২ রান করেন। ওপেনার ফিন অ্যালেন ২৫, ড্যারেল মিচেল ৩১ রান করেন।

বল হাতে পাকিস্তানের হয়ে আঘা সালমান ১০ ওভারে ৪২ রানে নেন দুটি উইকেট। ওয়াসিম দুটি, নওয়াজ ও উসামা মির একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নামা পাকিস্তানের হয়ে ব্যাট হাতে দারুণ করেন ওপেনার ফখর জামান। ১২২ বলে তিনি খেলেন ১০১ রানের ইনিংস। ১০ চারের পাশাপাশি এক ছক্কাও হাকান তিনি। শান মাসুদ রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক বাবর করেন মাত্র ৪ রান।

বে রিজওয়ান করেন ৭৭ রান। আঘা সালমান ৪৫, হ্যারিস সোহেল ২২ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার টিম সাউদি। লকি ফার্গুসন দুটি, ব্রেসওয়েল ও সোধি নেন একটি করে উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...