অস্ট্রেলিয়ার সেই সিদ্ধান্তের প্রতিবাদে বিগ ব্যাশ নিয়ে রশিদ খানের নতুন হুঁশিয়ারি
রশিদ বলেছেন, অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানের বিপক্ষে খেলাকে অস্বস্তির মনে করে, তবে তিনিও নিজের উপস্থিতির মাধ্যমে বিগ ব্যাশে অস্বস্তি সৃষ্টি করতে চান না।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিবৃতিটি ছবি আকারে পোস্ট করেন রশিদ। ‘ক্রিকেট! দেশের একমাত্র আশা। রাজনীতিকে এর কাছ থেকে দূরে রাখুন’—এই শিরোনাম দিয়ে বিবৃতিতে রশিদ লিখেছেন, ‘অস্ট্রেলিয়া আমাদের বিপক্ষে মার্চে খেলতে যাওয়া সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেওয়ায় আমি সত্যিই হতাশ। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি বেশ গর্ববোধ করি। আর আমরা বিশ্বমঞ্চে দারুণ উন্নতি দেখিয়েছি। সিএর (ক্রিকেট অস্ট্রেলিয়া) এই সিদ্ধান্ত আমাদের সেই যাত্রাকে পিছিয়ে দিয়েছে।’
২০১৭ সালে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে নাম লেখান রশিদ। এর পর থেকে এই লিগে নিয়মিত মুখ এই লেগ স্পিনার। তবে ভবিষ্যতে এই লিগে আর খেলবেন কি না, তা জোরালোভাবে বিবেচনা করছেন জানিয়ে রশিদ আরও বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে খেলা যদি অস্ট্রেলিয়ার জন্য অস্বস্তির বিষয় হয়, তবে বিবিএলে (বিগ ব্যাশ লিগে) নিজের উপস্থিতির মাধ্যমে আমি কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। যার ফলে এই প্রতিযোগিতায় নিজের ভবিষ্যৎ আমি আরও জোরালোভাবে বিবেচনা করব।’
এর আগে আফগানিস্তান সিরিজ বর্জনের ঘোষণা দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘সাম্প্রতিক সময়ে তালেবান মেয়েদের শিক্ষা, চাকরি এবং পার্ক ও জিমে যাওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ করার ঘোষণা দেওয়ার পর এই সিদ্ধান্ত (সিরিজে না খেলা) নেওয়া হলো। আফগানিস্তানসহ গোটা বিশ্বে পুরুষ ও নারীদের খেলার প্রতি সমর্থন ও সম্প্রসারণে সিএ প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের অবস্থার উন্নয়নের অপেক্ষায় আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাব।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
