| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত জানালেন কোচ স্কালোনি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১২ ১৫:৪৬:২১
ব্রেকিং নিউজঃ মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত জানালেন কোচ স্কালোনি

কিন্তু মরুর বুকে বিশ্বকাপের শিরোপা জিতে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার কথা জানান মেসি। তবে সেই কিছুদিন যে আসলে ঠিক কতোদিন, সে ব্যাপারে ধোঁয়াশা এখনও রয়ে গেছে। তবে শিরোপা জিতে মেসির সতীর্থরা পরের বিশ্বকাপেও মহাতারকাকে চান বলে জানিয়েছিলেন। এবার আর্জেন্টাইন কোচও একই আশা করেছেন।

ফিফা বিশ্বকাপের পরবর্তী আসর ২০২৬ সালে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে বসবে। তখন এলএম১০ এর বয়স হবে ৩৯ বছর। নিজের ফিটনেস ধরে রেখে যেকোনো খেলোয়াড়ের জন্যই এই বয়সে বিশ্ব আসরে প্রতিনিধিত্ব করা কঠিন কাজ। কিন্তু মানুষটি যে মেসি, তাই অসম্ভব কিছুই হবে না বলে আশা লিওনেল স্কালোনির।

স্পেনের স্থানীয় এক রেডিও স্টেশনে সাক্ষাৎকার দিয়েছেন স্কালোনি। সেখানে বিশ্বকাপজয়ী এই কোচ বলেছেন, ‘আমার মনে হয় মেসি পরের বিশ্বকাপও খেলবে। তবে সেটা অনেক কিছুর উপর নির্ভর করছে। আগামী দিনে ওর ফিটনেস, খেলার প্রতি আগ্রহ বুঝিয়ে দেবে মেসি আর কত দিন খেলতে চায়। তবে ওর জন্য আমাদের দরজা সবসময় খোলা। মেসি যদি পরের বিশ্বকাপেও খেলে তাহলে তার থেকে ভাল কিছু হবে না।’

বিশ্বকাপ জিতে নিজ দেশ আর্জেন্টিনায় যান মেসি। সেখানে রোজারিওর নিজের বাড়িতে বড়দিন ও ইংরেজি নববর্ষের পার্টিতে বিশ্বকাপজয়ী দলের কয়েকজন সতীর্থ ও বন্ধুদের নিয়ে পার্টি করেন তিনি। সেখানে তাকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেন অনেকে। তবে মেসি তার সিদ্ধান্তে অটল রয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...