| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবশেষে ফাইনালে রিয়াল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১২ ১১:১৫:৩১
অবশেষে ফাইনালে রিয়াল

সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার রাতে রুদ্ধশ্বাস এক লড়াই নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ ড্র থাকে। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় কার্লো আনচেলত্তির দল।

ভিয়ারিয়ালের বিপক্ষে লিগে হেরে যাওয়া ম্যাচের একাদশে চার পরিবর্তন আনেন আনচেলত্তি। লুকাস ভাসকেস, নাচো, কামাভিঙ্গা ও রদ্রিগোকে খেলান শুরু থেকে। লুকা মদ্রিচকে রাখেন সাইডবেঞ্চে। রিয়াল ঠিক ছন্দ পায়নি তাতে। আক্রমণভাগেও বিবর্ণ দেখিয়েছে বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়রদের।

যদিও ম্যাচে রিয়ালই এগিয়ে গিয়েছিল। ৩৯তম মিনিটে বক্সের ভেতরে বেনজেমাকে ভয়াবহ ট্যাকল করে হলুদ কার্ড দেখেন কমের্ট। সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধে রিয়ালের এই একটি শটই ছিল লক্ষ্যে।

প্রথমার্ধের যোগ করা সময়ে এডিনসন কাভানির শট জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে কামাভিঙ্গাকে তুলে মাঝমাঠের ভরসা মদ্রিচকে নামান আনচেলত্তি। কিন্তু শুরুতেই গোল শোধ করে দেয় ভিয়ারিয়াল। লাতোর নিখুঁত ক্রসে বল বাতাসে থাকা অবস্থায় দারুণ শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সামুয়েল লিনো।

নির্ধারিত সময়ের শেষের দিকে গোলরক্ষককে একা পেয়েও দারুণ এক সুযোগ মিস করেন ভিনিসিয়াস। অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেও দুই দল ব্যবধান বাড়াতে না পারলে ফয়সালা হয় টাইব্রেকারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...