| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাঠে নেমেই অবিশ্বাস্য এক গোলে পিএসজিক জেতালেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১২ ১০:৪১:২৪
মাঠে নেমেই অবিশ্বাস্য এক গোলে পিএসজিক জেতালেন মেসি

ঘরের মাঠে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে অঁজের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পিএসজি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নেইমারও ম্যাচে দারুণ খেলেছেন। তবে ব্যক্তিগত কারণে ছিলেন না কিলিয়ান এমবাপে।

প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ। ম্যাচের আগে গা গরমের সময় পেলের ছবি সম্বলিত টি-শার্ট পড়তে দেখা যায় মেসি-নেইমারদের। যাতে লেখা ছিল 'অমর' শব্দটি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। খেলার পাঁচ মিনিটের মাথায় ডান পাশ থেকে নিচু করে পাস দেন ফরাসি তারকা নরডি মুকিএল। বক্সের মাঝামাঝি থেকে সেই পাস থেকে পাওয়া বল জালে পাঠান হুগো একিটি।

দ্বিতীয়ার্ধে খেলা জমে উঠলেও শেষ রক্ষা হয়নি অঁজে’র। নরডি মুকিএলের আরেকটি পাস কাজে লাগান মেসি। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাতবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

এই জয়ের পর ১৮ ম্যাচের ১৫টি জিতে ৪৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই আছে পিএসজি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...