| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণার ব্যাটিং তাণ্ডবে ভারতকে হারালো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১১ ২১:১৭:১৮
স্বর্ণার ব্যাটিং তাণ্ডবে ভারতকে হারালো বাংলাদেশ

শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। সংগ্রহ খুব বড় হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলতে পারে ১২১ রান। তবে ওই রানে এক স্বর্ণা আক্তারের অবদান ৭৮! তিনি একাই দলকে টেনেছেন। দুর্দান্ত ওই ইনিংস খেলার পথে ছক্কা বৃষ্টি দেখিয়েছেন স্বর্ণা। ৪৮ বলের মুখোমুখি হয়ে তিনি চারের শট মারেন মাত্র দুটি। আর ছক্কা তোলেন সাতটি।

জবাব দিতে নামা ভারত উইকেট হাতে রেখে খেললেও রান তুলতে পারেনি। দারুণ বোলিংয়ে তাদের আটকে জয় তুলে নেয় মেয়েরা। বাংলাদেশের হয়ে দিপা খাতুন ৪ ওভারে ১৫ দিয়ে একমাত্র উইকেটটি নেন। তবে লেগ স্পিনার রাবেয়া খান ৪ ওভারে ১৪, পেসার মারুফা আক্তার ৪ ওভারে ২৪ রান দিয়ে জয় তুলে নেন।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওই ম্যাচে ৯৮ রানে দক্ষিণ আফ্রিকাকে আটকায় বাংলাদেশ। জবাবে ৪ উইকেটে ৭২ রান করার পর বৃষ্টি নামে। এবার মেয়েদের মূল আসরের চ্যালেঞ্জ। শনিবার মেয়েরা শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...