| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভারত সিরিজে সেই তারকা ক্রিকেটারকে দলে পাচ্ছে না অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১১ ১৪:৫০:৫৬
ভারত সিরিজে সেই তারকা ক্রিকেটারকে দলে পাচ্ছে না অস্ট্রেলিয়া

এদিকে ভারতের মাটিতে খেলা বলে এই সিরিজের জন্য স্পিনে জোর দিয়েছে অজি ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ নাথান লায়নের পাশাপাশি মোট ৪ জন স্পিনারকে দলে রেখেছে দলটি।

প্রথমবারের মতো দলটি সুযোগ দিয়েছে আনক্যাপড টড মারপিকে। ভিক্টোরিয়াতে খেলা ২২ বছর বয়সী এই স্পিনার চলতি মৌসুমে আছেন দারুণ ফর্মে। ৭ ম্যাচে এই অফস্পিনার ২৯ উইকেট শিকার করেছেন। এছাড়া দলে আছেন অ্যাস্টন অ্যাগার এবং লেগ স্পিনার মিচেল সোয়েপসন।

অস্ট্রেলিয়ার হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ বক্সিং ডে টেস্টে আঙুলে ব্যথা পেয়েছেন স্টার্ক। এই ক্রিকেটারকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছে না অজি ক্রিকেট। তাই ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রথম টেস্টে মাঠে নামবেন না তিনি। তবে দিল্লিতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন স্টার্ক।

স্টার্ক না খেললেও সদ্যই ইনজুরি থেকে সুস্থ হওয়া ক্যামেরন গ্রিনকে দেখা যেতে পারে প্রথম টেস্টে। এই অলরাউন্ডারের ভাঙা আঙুলের সমস্যা পুরোপুরি সেরেছে। এদিকে এই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া কেবলমাত্র একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিয়ে খেলতে যাচ্ছে। অ্যালেক্স ক্যারে ছাড়া কোনো ব্যাকআপ কিপার রাখেনি দলটি।

ভারতের মাটিতে খেলা বলে স্পিন ভালো খেলতে পারা পিটার হ্যান্ডসকম্ব এবং ম্যাথু রেনশকে দলে টেনেছে ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ (সহ অধিনায়ক), অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), উসমান খাজা, মার্নাস লাবুশেন, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, ম্যাথু রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যাস্টন অ্যাগার, নাথান লায়ন, মিচেল সোয়েপসন, টড মারপি, মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...