| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বেরিয়ে এলো আসল তথ্যঃ সৌদি আরবে যেভাবে থাকছেন রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১১ ১০:৫৮:১৭
বেরিয়ে এলো আসল তথ্যঃ সৌদি আরবে যেভাবে থাকছেন রোনালদো

ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি দিলেও, গ্ল্যামার কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। রাজকীয়ভাবে বসবাসের পাশাপাশি চোখ ধাঁধানো টাকা উপার্জনের সুযোগ, এ গ্ল্যামারের সার্থক প্রতিফলন।

৩৭ বছর বয়সে রেকর্ড ২০০ মিলিয়ন ইউরো বা প্রায় দুই হাজার একশ’ পঞ্চাশ কোটি টাকার চুক্তিতে যোগ দিয়েছেন আন-নাসরে। সেই সঙ্গে পর্তুগিজ তারকাকে দেয়া হচ্ছে আরও বেশি সম্মান। ক্লাব ছাড়াও সৌদি আরবে বাড়তি উপার্জনও করবেন, পাঁচবারের ব্যালন ডি’’অর জয়ী।

গ্রীস ও মিশরকে নিয়ে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হবার পরিকল্পনা করছে সৌদি আরব। যেখানে রোনালদোকে দূতের ভূমিকায় রাখতে চাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। এ জন্য রোনালদোকে দুই শ’ মিলিয়ন ইউরো দিতেও প্রস্তুত সৌদি কর্তৃপক্ষ। ফলে ক্লাব ও বিশ্বকাপ বিডের দূতিয়ালি করে, বছরে চার শ’ মিলিয়নের বেশি আয় করতে যাচ্ছেন সিআর সেভেন। যা ফুটবল উপার্জনের ইতিহাস যোগ করবে নয়া অধ্যায়।

এদিকে আন-নাসর’এ যোগ দিলেও, নিষেধাজ্ঞার কারণে ১৯ জানুয়ারির আগে মাঠে নামা হচ্ছে না রোনালদোর। মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজির সাথে প্রীতি ম্যাচ দিয়ে, সৌদি অধ্যায়ের অভিষেক ঘটবে পর্তুগিজ সুপারস্টারের। আপাতত অনুশীলন আর পরিবেশে খাপ খাওয়াতে ব্যস্ত সিআর সেভেন।

সৌদি আরবে এখনও নিজের বাসা খুঁজে পাননি রোনালদো। তাই পরিবার নিয়ে থাকছেন, রিয়াদের ফোর সিজন্স হোটেলের বিলাসবহুল কিংডম টাওয়ারে। রাজকীয় স্যুটে রোনালদো ছাড়াও তাঁর বান্ধবী, সন্তান, ঘনিষ্ঠজন ও নিরাপত্তারক্ষীদের জন্য রয়েছে ১৬টি কক্ষ।

শুধু রোনালদোর ঘরের আয়তনই তিন হাজার বর্গফুট। স্যুটের দুটি তলায় রয়েছে ব্যক্তিগত অফিস, ডাইনিং রুম ও মিডিয়া রুমসহ যাবতীয় সুযোগ-সুবিধা। হোটেলের টেনিস কোর্ট, স্পাসহ অন্য সুবিধাদিও ভোগ করতে পারবেন তিনি। এ স্যুটের ভাড়া নিশ্চিত না করলেও, দিনে প্রায় সাড়ে তিন লাখ টাকা বিল মিটাতে হবে, ফুটবলের এ গ্ল্যামার বয়কে।

৯৯-তলা বিল্ডিংয়ের উপর থেকে উপভোগ করতে পারবেন রিয়াদের সৌন্দর্য। গায়ে লাগাতে পারবেন মরুর লু হাওয়া। এছাড়া চীন, জাপান, ভারত ও মধ্যপ্রাচ্যের সেরা খাবার আস্বাদন করতে পারবেন, পর্তুগিজ সুপারস্টার।

৩৭ বছর বয়সে রোনালদো সৌদি আরবে পাড়ি জমানোয়, নাখোশ এলিট দাবিদার ইউরোপ। তাদের মোক্ষম জবাব হতে পারে, রোনালদো নিজেকে ঢেলে সাজানোর মাধ্যমে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...