| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দুর্দান্ত লড়াইয়ে শেষ হল ঢাকা বমান সিলেটের ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১০ ২২:৩৫:২৫
দুর্দান্ত লড়াইয়ে শেষ হল ঢাকা বমান সিলেটের ম্যাচ, জেনে নিন ফলাফল

২০২ রানের পাহাড়সম রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে'তে ৩ ব্যাটারকে হারিয়ে বসে ঢাকা। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার আহমেদ শেহজাদ। তার উইকেটটি নেন মাশরাফি বিন মর্তুজা। দলীয় ১৬ রানে দিলশান মুনাবিরা ফেরেন মোহাম্মদ মোহাম্মদ আমিরের শিকার হয়ে।

পাওয়ার প্লে'র শেষ হওয়ার আগে ৩০ রানে সৌম্য সরকারকেও সাজঘরে ফেরান মাশরাফি। ৩ ব্যাটারকে হারিয়ে বসলেও নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। দুজনের ব্যাটে দলীয় ৫০ পার হওয়ার সঙ্গে লক্ষ্যের দিকে এগোতে থাকে ঢাকা।

এই জুটিতে দুজন মিলে ৭০ রান যোগ করার সঙ্গে দলকে ১০০'র ওপর নিয়ে যান। তবে ১০৭ রানে মোহাম্মদ মিঠুন ফেরেন থিসারা পেরেরাকে উইকেট দিয়ে। ২৮ বলে ৪২ করেন তিনি। এরপরই ধ্বস নামে ঢাকার শিবিরে।

১১২ থেকে ১২০ রানের মধ্যে আরও ৪ ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। দলীয় সর্বোচ্চ ৩৫ বলে ৪৪ রান করে আউট হন নাসির। হাতে চোট পাওয়ায় আর ব্যাটিংয়ে নামেননি। তাই শেষ ব্যাটার হিসেবে বোলিংয়ে এসে নাজমুল হোসেন শান্ত তুলে নেন আল আমিনকে। ১৩৯ রানে থামে ঢাকার ইনিংস। ৬২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।

এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বলে মোহাম্মদ হারিস উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারালেও এই ম্যাচেও দলটির হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও হৃদয়।

দুজন মিলে পাওয়ার প্লে'তে স্কোরবোর্ডে যোগ করেন ৫০ রান। দলের সংগ্রহ ৫০ এর উপরে নিয়ে যাওয়ার পর আরও হাত খুলে খেলতে থাকে এই জুটি। দুজনই আক্রমণাত্মক মনোভাবে ব্যাটিং করে দলকে দ্রুত ১০০ রানের ঘরে নিয়ে যান।

শান্ত তুলে নেন হাফ সেঞ্চুরি। কিন্তু মাইলফলকে পৌঁছে ৩৯ বলে ৫৭ রান করে আল আমিনের বলে আহমেদ শেহজাদকে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। খানিক পর চারে নামা জাকির ফেরেন ১০ রানে। তবে দ্রুত ২ উইকেট হারালেও হৃদয় একপ্রান্ত ধরে রেখে রান তুলতে থাকেন। কিন্তু এর মাঝে আরাফাত সানিকে ৬ রানে উইকেট ছুড়ে দেন মুশফিকুর রহিম। হৃদয় এর পর তুলে নেন হাফ সেঞ্চুরি।

মাইলফলকে পৌঁছে থেমে যাননি হৃদয়। থিসারা ১১ ও ইমাদ ওয়াসিম এক রানে আউট হলেও আকবরকে সঙ্গে নিয়ে দলকে ১৮০'র ঘরে নিয়ে যান হৃদয়। নিজেও পৌঁছে যান ৭০'র ঘরে। শেষ ওভারে গিয়ে সিলেটের স্কোরবোর্ডে রান ৬ উইকেটে ১৮৮।

প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলকে ১৯০'র ঘরে নিলেও দ্বিতীয় বলে আউট হন হৃদয়। ৪৬ বলে ৮৪ রানে আউট হন হৃদয়। এরপর মাশরাফি ক্রিজে এসে দলকে দুইশো'র ঘরে নিয়ে যান। পঞ্চম বলে আকবর রান আউট হলে শেষ বলে এক নিয়ে দলের স্কোর ২০১ এ নিয়ে থামান সিলেটের অধিনায়ক মাশরাফি। অপরপ্রান্তে থাকা রেজাউর রহমান রাজা কোন বল না খেলে ০ রানে অপরাজিত থাকেন। ঢাকার হয়ে ৪৫ রানে ৩ উইকেট নেন আল আমিন।

সংক্ষিপ্ত স্করঃ

সিলেট স্ট্রাইকার্স- ২০১/৭ (২০ ওভার) (হৃদয় ৮৪, শান্ত ৫৭) (আল আমিন ৩/৪৬)

ঢাকা ডমিনেটর্স- ১৩৯ অল আউট (১৯.৩ ওভার) (নাসির ৪৪, মিঠুন ৪২) আমির ২/১৯)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...