| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চাঞ্চল্যকর খবরঃ বিপিএলে ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১০ ২১:৪২:২০
চাঞ্চল্যকর খবরঃ বিপিএলে ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

সিলেটের পক্ষ থেকে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) প্রতিনিধিকে বিষয়টি জানানো হয়েছে। বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা এ ব্যাপারে বলেছেন, ‘আমরা শুনেছি, একটা দলকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। আকসু বিষয়টি দেখছে।’

বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই নাকি জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। বিপিএল ড্রাফটের আগে সেই ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি নিয়ে কথা চালাচালি হচ্ছিল এক ফ্র্যাঞ্চাইজির।

কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজি থেকে চুক্তির সঙ্গে কিছু ‘শর্ত’ জুড়ে দেওয়া হয়। ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি হয়ে দুজন সেই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করছিলেন। তাদের একজন সেই ক্রিকেটারকে এবারের বিপিএলে ‘তিন-চার ম্যাচে ফেভার’ করার প্রস্তাব দেন। আরেকজন বলেছিলেন, ‘দু-তিন ম্যাচে কাজ করতে হবে।’

সেই ক্রিকেটার অবশ্য অনৈতিক প্রস্তাবে সাড়া দেননি। সে দলের সঙ্গে সরাসরি চুক্তিতেও যাননি। পরে ড্রাফট থেকে সেই ক্রিকেটারকে অন্য ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে। ফিক্সিংয়ের প্রস্তাবের বিষয়টি সেই ক্রিকেটার বিসিবিকে জানিয়েছেন। এখন যে দলের হয়ে তিনি খেলছেন, সেই দলটিও বিষয়টি অবগত। সুত্রঃ যুগান্তর

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...