| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

খুলনা বনাম চট্টগ্রাম: ৩৫৭ রানের বিপিএল ম্যাচে জিতল যে দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৯ ২২:০৬:৫৬
খুলনা বনাম চট্টগ্রাম: ৩৫৭ রানের বিপিএল ম্যাচে জিতল যে দল

চলমান বিপিএলে সন্ধ্যার ম্যাচ মানেই রানের ফুলঝুরি। সেই ধারা বজায় থাকল টুর্নামেন্টের তৃতীয় দিনও। এদিন সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স।

টসে জিতে এদিন খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম।

শুরুতে খুলনার ব্যাটসম্যানদের বেশ চাপেই রেখেছিল চট্টগ্রামের বোলাররা। অবশ্য এরজন্য কৃতিত্ব দিতে হয় তামিমকে এবং চট্টগ্রামের ফিল্ডারদের। ব্যাট হাতে সংগ্রাম করা তামিমকে দুইবার জীবন দিয়েছিল চট্টগ্রামের ফিল্ডাররা।

এ ছাড়াও দারুণ বোলিংয়ে প্রথম পাওয়ারপ্লেতে খুলনার দুই উইকেট তুলে নেয় দলটি। শুরুতে দুই উইকেট হারালেও ব্যাটিংয়ে এসে নিজের স্বাভাবিক খেলা খেলতে থাকেন আজম। নিজের জোনে বল পেলেই সীমানাছাড়া করছিলেন সেটি।

তৃতীয় উইকেট জুটিতে তামিমকে নিয়ে ৯২ রানের দারুণ এক জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছেন আজম। দুইবার জীবন পাওয়া তামিম শেষ পর্যন্ত ৪০ রান করে আউট হয়ে ফিরলে ভাঙে জুটিটি।

তামিমের বিদায়ের পরও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান আজম। ৩৩ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ফিফটি তুলে নেন এই ক্রিকেটার। ফিফটি স্পর্শ করার পর আরও বেশি আগ্রাসী হয়ে ওঠেন আজম।

পরের পঞ্চাশ ছুঁতে খেলেন মাত্র ২৪ বল। ৫টি চার ও ৩ ছয়ে পরের পঞ্চাশ স্পর্শ করেন আজম। শেষ পর্যন্ত ৫৮ বলে ৯টি চার ও ৮টি ছয়ে ১০৯ রান করে অপরাজিত থাকেন এই পাকিস্তানি। এটি এই পাকিস্তানির টি-টোয়েন্টি ফরম্যাটে হাঁকানো প্রথম শতক।

এটি চলতি বিপিএলের প্রথম শতক কোনো ব্যাটসম্যানের। এদিকে বিপিএলের ইতিহাসে এটি পাকিস্তানি ক্রিকেটারদের দ্বিতীয় শতক। এর আগে প্রথম বিপিএলে পাকিস্তানি হিসেবে এবং এই টুর্নামেন্টের ইতিহাসের প্রথম শতক হাঁকিয়েছিলেন আহমেদ শেহজাদ।

আজম খানের এই ইনিংসের ওপর ভর করে খুলনা শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। চট্টগ্রামের জিততে হলে ১৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে হবে।

জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ১৯.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেন। ফলে চট্টগ্রাম ৯ উইকেটের বিশাল জয় পায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...