| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের তৃতীয় জয়, টানা দ্বিতীয় হার কুমিল্লার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৯ ১৭:১১:৩৩
সিলেটের তৃতীয় জয়, টানা দ্বিতীয় হার কুমিল্লার

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রান করে কুমিল্লা। জবাবে সিলেট ৫ উইকেটের জয় পায় ১৪ বল হাতে রেখে। টানা তিন জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে সিলেট সিক্সার্স। অন্যদিকে টানা দুই হারে ষষ্ঠ স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

লক্ষ্যে খেলতে নামা সিলেট শুরুতে মোহাম্মদ হ্যারিসের উইকেট হারালেও জয় পেতে তেমন বেগ পেতে হয়নি দলটির। মুশফিক, জাকির ও তৌহিদের ব্যাটে ঠিকই তুলে নেয় দারুণ জয়। ৩৭ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন তৌহিদ হৃদয়। চার ছক্কার পাশাপাশি তিনি হাঁকান তিনটি চার। মুশফিকুর রহীম ২৮ রানে থাকেন অপরাজিত। জাকির হোসেন ২০, নাজমুল হোসেন শান্ত ১৯ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে কুমিল্লার হয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জাকের আলী। তিন ছক্কার পাশাপাশি দুটি চার হাঁকান তিনি। ৩৯ বলে তিন চারে ৩৭ রান করেন ওপেনার ডেভিড মালান।

আরেক ওপেনার লিটন দাস ব্যর্থ। ৪ বলে দুই চারে তিনি করেন ৮ রান। অধিনায়ক ইমরুল কায়েসও (২) পারেননি জ্বলে উঠতে। ১২ বলে ২০ রান করেন সৈকত আলী। লোয়ার অর্ডারে মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ নবী, আবু হায়দার ছুতে পারেননি দুই অঙ্কের রান।

বল হাতে সিলেটের হয়ে থিসারা পেরেরা ও মোহাম্মদ আমির দুটি করে উইকেট নেন। অধিনায়ক মাশরাফি ও ইমাদ ওয়াসিম পান একটি করে উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...