টি-২০তে তারকা ক্রিকেটের সন্ধান পেল বাংলাদেশ
বাংলাদেশ যখন টি-টোয়েন্টি ঘরানার ব্যাটার খুঁজতে খুঁজতে ক্লান্ত তখন মারকুটে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্সকে জেতাতে বড় ভূমিকা রাখলেন জাকির। ফরচুন বরিশালের বিপক্ষে যখন ব্যাটিংয়ে আসেন তখনও সিলেটের প্রয়োজন ছিল ৫০ বলে ৯৩ রান। এমন সময় ব্যাটিংয়ে এসে শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকেন জাকির।
আউট হওয়ার আগে খেলেছেন ৩ ছক্কা ও ৩৪ চারে ১৮ বলে ৪৩ রানের ইনিংস। বড় রান তাড়ায় এমন ইনিংস খুব বেশি দেখেননি বলে জানান নাজমুল। সিলেটের বোলিং কোচের দায়িত্বে থাকা সাবেক এই পেসারের প্রত্যাশা, এই ব্যাটিংয়ের মোমেন্টাম ধরে রাখবেন জাকির।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল বলেন, ‘অবশ্যই, দেখুন কালকে যে ইনিংসটা খেলেছে.... আমি আমার খেলোয়াড়ী জীবনে বা অনেকদিন ঘরোয়া ক্রিকেট খেলেছি এরকম ইনিংস রান তাড়ার ম্যাচে খুবই কম দেখেছি যেটা জাকির কালকে করেছে। দেখুন, আমাদের খেলার যে মোমেন্টামটা ছিল সেটা কিন্তু ওর ইনিংসটা পরিবর্তন করে দিয়েছে। আমি আশা করবো, ও যদি এই মোমেন্টামটা ধরে রাখতে পারে তাহলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে।’
লম্বা সময় ধরেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন জাকির। সিলেট বিভাগের হয়ে খেলার কারণে বাঁহাতি এই ব্যাটারকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন নাজমুল। নিজেদের মাঝে হওয়া কথোপকথনও সামনে এনেছেন তিনি। নিজেকে তিন সংস্করণের জন্যই প্রস্তুত করতে চান বলে নাজমুলকে জানান জাকির। এদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে রান পাওয়ায় জাকিরের আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন সিলেটের বোলিং কোচ
নাজমুল বলেন, ‘দেখুন, অসাধারণ ব্যাটিং করেছে। আমি জাকিরকে সবশেষ দুই-তিন বছর ধরে দেখছি, যেহেতু ও সিলেট বিভাগের হয়ে খেলছে। ও কিন্তু ওর ব্যাটিং নিয়ে খুবই ভাবে এবং ও চাচ্ছে যে তিন সংস্করণেই যেন ক্রিকেট খেলতে পারে। আমি ওর সঙ্গে অনেকদিন কথা বলেছি আসলে তোমার পরিকল্পনা কি? ও যেটা বলেছে আমি যেহেতু ক্রিকেট খেলবো তিন সংস্করণেই খেলতে চাই।’
‘ও (জাকির) আসলে নিজেকে ওইভাবে তৈরি করছে। আরও একটা ভালো দিক হতে পারে ভারতের সঙ্গে টেস্ট সিরিজটা ওর জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং ভালো খেলাতে একটা আত্মবিশ্বাস কাজ করেছে। সবমিলিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কারণে ভালো খেলার সুযোগ আছে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
