| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দ্বিতীয় ম্যাচ দিয়ে বিপিএলে প্রথমেই এক অনন্য রেকর্ড গড়লো মাশরাফির সিলেট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৮ ১০:২৯:১৯
দ্বিতীয় ম্যাচ দিয়ে বিপিএলে প্রথমেই এক অনন্য রেকর্ড গড়লো মাশরাফির সিলেট

অন্য দিকে এই দুদিনে রাতের খেলার গড় পড়তা স্কোর ১৬৪। প্রথম দিন দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের ১৭৬ রানের জবাবে কুমিল্লা ভিক্টেরিয়ান্স করেছিল ১৪২। আজ দ্বিতীয় দিন রাতের ম্যাচটি আরও হাই স্কোরিং হলো। শনিবার সাকিব ও মিরাজের ফরচুন বরিশাল তার চেয়ে বেশি ১৯৪ রানের বড়সড় স্কোর গড়েও জিততে পারেনি।

তরুণতুর্কি নাজমুল হোসেন শান্ত (৪০ বলে ৪৮), তৌহিদ হৃদয় (৩৪ বলে ৫৫), জাকির হাসান (১৮ বলে ৪৩), দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম (১১ বলে ২৩*) এবং থিসারা পেরেরার ( ৯ বলে ২০*) সম্মিলিত চেষ্টায় সাকিব আল হাসানের দুর্দান্ত ফিফটিতে (৩২ বলে ৬৭) গড়া ১৯৪ রানের পাহড় সমান স্কোর টপকে ৬ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

কেউ কেউ এটাকেই বিপিএলে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ভাবতে শুরু করেছেন। আসলে তা নয়। বিপিএলে এর চেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। বড় স্কোর তাড়া করে জয়ের ক্ষেত্রে সিলেট স্ট্রাইকার্সের আজকের জয়টি তৃতীয় অবস্থানে।

এর আগে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার কৃতিত্বটি ছিল খুলনা টাইগার্সের। ২০১৯-২০২০ মৌসুমে

ঢাকা প্লাটুনের বিপক্ষে এই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২০৪ রানের পিছু নিয়ে (টার্গেট ছিল ২০৫) ৮ উইকেটের দারুন জয় পেয়েছিল খুলনা টাইগার্স। বড় স্কোর তাড়া করে জয়ের দ্বিতীয় রেকর্ডটি সিলেট রয়্যালসের। ২০১৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৯৮ রানের টার্গেট ছু্ঁয়ে ৬ উইকেটের জয় পেয়েছিল সিলেটের দলটি।

আর আজ শেরে বাংলায় ফরচুন বরিশালের ১৯৪ রান টপকে ১৯৫ রানের টার্গেট ছুঁয়ে ৬ উইকেটের অবিস্বরণীয় জয় পেল মাশরাফির সিলেট স্ট্র্ইাকার্স।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...