সাকিবের দুর্দান্ত ফিফটিতে সিলেটের সামনে যত রানের লক্ষ্য দিল বরিশাল
এদিন টসে জিতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সাকিবের দল ফরচুন বরিশালের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। যদিও মিরপুরের মাঠে শীতের রাতে ফিল্ডিংটাই সবাই আগে বেছে নেন।
তবে অধিনায়ক মিরাজের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন বরিশালের ব্যাটসম্যানরা। এরমধ্যে সাকিব ছিলেন সবচেয়ে বেশি বিধ্বংসী। মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন জাতীয় দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক।
৫ চার ও ১ ছয়ে ফিফটি পূর্ণ করেন সাকিব। ফিফটি পূর্ণ করেই পরের তিন বল থেকে টানা ২ চার ও ১ ছয়ে আরও ১৪ রান নিজের নামের পাশে যোগ করেন এই ক্রিকেটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব মাঠে ২৯ বলে ৬৫ রান করে অপরাজিত আছেন। বরিশালও ১৭ ওভারে তুলে ফেলেছে ১৭১ রান।
এই প্রতিবেদল লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ ফরচুন বরিশাল ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেন। সুতারাং সিলেট স্ট্রাইকার্সের সামনে ১৯৫ রানের টার্গেট।
