| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকের দুঃসাহসিক প্রশ্নের সপাট জবাব দিলেন বাবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৭ ১৫:২৬:৫৬
সাংবাদিকের দুঃসাহসিক প্রশ্নের সপাট জবাব দিলেন বাবর

প্রসঙ্গ উত্থাপন নতুন কিছু নয়। তবে তাই বলে সরাসরি কেউ তাঁকে বলে বসবেন যে, 'তাড়াতাড়িই আপনার কাছ থেকে টেস্ট ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হবে', এমনটা বোধহয় স্বপ্নেও ভাববেননি বাবর।

যদিও এবার বিন্দুমাত্র অস্বস্তিতে দেখায়নি পাক দলনায়ককে। বরং সপাট জবাব দিয়ে এমন প্রসঙ্গ উত্থাপন করা সাংবাদিকের মুখ বন্ধ করে দেন বাবর।

করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র করার পরে সাংবাদিক সম্মলেন আসেন বাবর। সেখানেই প্রশ্ন করার সময়ে এক সাংবাদিক তাঁকে বলেন যে, ‘কিছু লোক বলছেন দলের উপর আপনার নিয়ন্ত্রণ আলগা হচ্ছে। পাকিস্তান দলের মধ্যে আপনার বন্ধুর সংখ্যা কমছে।’

বাবর তৎক্ষণাৎ পালটা জানতে চান যে কোন বন্ধু? যদিও বাবরের প্রশ্নের জবাব না দিয়েই সংশ্লিষ্ট সাংবাদিক নিজের কথা জারি রাখেন। তিনি বলে চলেন, ‘যে থেকে শাহিদ আফ্রিদি (নির্বাচিক হিসেবে) এসেছেন, এসেই একটা উইকেট উড়িয়েছেন। ওয়ান ডে'তে শান মাসুদকে ভাইস ক্যাপ্টেনের জায়গায় নিয়ে এসেছেন। তার পরে শোনা যাচ্ছে যে, আপনার থেকে তাড়াতাড়িই টেস্ট ক্যাপ্টেন্সি ছিনিয়ে নেওয়া হবে। এবিষয়ে আপনি কী বলবেন?’

এমনই কাটছাঁট প্রশ্নের মুখে পড়ে বিন্দুমাত্র বিচলিত হননি বাবর। তিনি সপাটে জবাব দেন, ‘স্যার এটা আপনিই হয়ত জানেন কার ক্যাপ্টেন্সি কার কাচ্ছে যাচ্ছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাজ মাঠে পারফর্ম করা এবং দলের কাছ থেকে সেরা পারফর্ম্যান্স আদায় করা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...