| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

যে কারনে শ্রীধরন শ্রীরামকে আবারও টি-২০ দলের প্রধান কোচ করলেন বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৭ ১৫:০৩:০২
যে কারনে শ্রীধরন শ্রীরামকে আবারও টি-২০ দলের প্রধান কোচ করলেন বিসিবি

গত বছর আগস্টে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব নেন শ্রীরাম। তাঁর সঙ্গে বিসিবির চুক্তি ছিল নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। বিদায়ের পরেও বাংলাদেশের দলের সাথে কাজ করতে আগ্রহ দেখিয়েছিলেন তিনি।

এই সময় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান ও শ্রীরামের কাজে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। সাকিব আল হাসান শ্রীরামকে পরামর্শক হিসেবে পেতে চাইছেন লম্বা সময়ের জন্য। এজন্য শ্রীরামকে নিয়োগ দিতে বিসিবিরও কোনো আপত্তি নেই।

তাই সাকিবের চাওয়াকে গুরুত্ব সহকারে দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হতে যাচ্ছেন শ্রীধরন শ্রীরাম। জানা গেছে, এবার শ্রীরামের সঙ্গে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে বিসিবি। গতকাল বিপিএলের উদ্বোধনী ম্যাচের সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে দেখা গেছে শ্রীরামকে।

সেখানে বিসিবি প্রধান নাজমুল হাসান উপস্থিত ছিলেন। টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানও ছিলেন সেখানে। আজ শ্রীরামের ভারত ফিরে যাওয়ার কথা। শ্রীরামের অধীনে বাংলাদেশ দল ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ৪টিতে জিতেছে, বাকি ৯টিতে হেরেছে। তাঁর কোচিংয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে দুটি ম্যাচ জিতেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...