| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপিএলে দ্রুত হাফ-সেঞ্চুরি করে যা বললেন রনি তালুকদার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৭ ১২:১৭:৩৭
বিপিএলে দ্রুত হাফ-সেঞ্চুরি করে যা বললেন রনি তালুকদার

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরিতে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছেন রনি। আসরে নিজেদের প্রথম ম্যাচেই মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তার কল্যাণেই উড়ন্ত সূচনা পেয়েছিল রংপুর রাইডার্স।

তার ১৯ বলের এই হাফ সেঞ্চুরি বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যা দ্রুততম। ১১ চার এবং এক ছক্কায় দুইশোর বেশি স্ট্রাইকরেটে ৩১ বলে করে যান ৬৭ রান। রংপুর রাইডারের ৩৪ রানের জয়ের কারিগর হয়ে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

ম্যাচ শেষে তিনি বলেন, 'আন্তর্জাতিক ভাবনাটা...এখনো তো আমাদের এতটাও বয়স হয়ে যায়নি যে সেটা আর চিন্তা করব না (ফেরা)। অবশ্যই আমি চিন্তা করি, সেটা আমার মাথায় আছে। ওই জায়গায় খেলতে হলে আমাকে এই লিগগুলো ভালো খেলতে হবে। সেটা আমিও জানি, আপনারাও জানেন। আমি চেষ্টা করছি এই লিগগুলো ভাল করে শেষ করতে পারি।'

এদিকে ২০১৪-২০১৫ ঘরোয়া মৌসুমে রান বন্যা বইয়ে জাতীয় দলে এসেছিলেন রনি। সেবার সাউথ আফ্রিকার বিপক্ষে একটা টি-টোয়েন্টিতে তাকে সুযোগ দেয়া হয়। কিন্তু ওপেনার রনিকে সেদিন নামানো হয়েছিল সাত নম্বরে। সেই ম্যাচে ২১ রান করার পর জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় তার।

৩২ পেরুনো এই ব্যাটার এবার রংপুর দলে মেরে খেলার স্বাধীনতা পেয়ে নিজেকে মেলে ধরতে চান, আবার ফিরতে চান আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়, 'আমার দল আমাকে পুরো স্বাধীনতা দিয়েছে। আমার কোচ, অধিনায়ক আমাকে স্বাধীনতা দিয়েছে যাতে পাওয়ার প্লে আমি আমার মতো করে খেলতে পারি। দোয়া করবেন পুরো লিগ ভালোভাবে খেলতে পারি, প্রতিটা ম্যাচ ভাল করতে পারি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...