| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপিএলে নিজের প্রথম ম্যাচে অনন্য এক রেকর্ড জ্ঞড়লেন রনি তালুকদার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৬ ২১:৪৯:১৭
বিপিএলে নিজের প্রথম ম্যাচে অনন্য এক রেকর্ড জ্ঞড়লেন রনি তালুকদার

দেশি-বিদেশি মিলিয়ে বিপিএলে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড সুনিল নারাইনের। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এই ক্যারিবিয়ান ক্রিকেটার ফিফটি করেন স্রেফ ১৩ বলে।

বিপিএলের বাইরে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটি শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ ফিফটিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে ১৬ বলে পঞ্চাশ স্পর্শ করেন তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে এই ম্যাচে রনি ঝড়ের ইঙ্গিত দেন শুরুতেই। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্ট্রাইক পান প্রথমবার। অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে টানা দুটি বাউন্ডারি মারেন কাট ও সুইপে। পরের ওভারে আফগান বাঁহাতি পেসার ফজলহক ফারুকির বলে বাউন্ডারি পান ব্যাটের কানায় লেগে।

সময়ের সঙ্গে তার ছুটতে থাকেন তিনি অপ্রতিরোধ্য গতিতে। নবির পরের ওভারে মারেন দুটি চার একটি ছক্কা। মুস্তাফিজুর রহমানকে চার মারেন দুর্দান্ত এক পুল শটে। পঞ্চম ওভারে তরুণ পেসার আশিকুর জামানের টি-টোয়েন্টি অভিষেক তিক্ততায় মিশিয়ে দেন তিনি টানা চার বলে বাউন্ডারি মেরে। এর তৃতীয়টিতেই পৌঁছে যান ফিফটিতে।

তার ইনিংস থামে নবম ওভারে। পাকিস্তানি খুশদিল শাহর বাঁহাতি স্পিনে স্টাম্পড হয়ে যান তিনি ৬৭ রানে। তার ৩১ বলের ইনিংসে ১১ চারের সঙ্গে ছক্কা একটি।

বিধ্বংসী ইনিংস খেলে রনি যখন আউট হন, তার উদ্বোধনী জুটির সঙ্গী মোহাম্ম নাঈম শেখের রান তখন ২২ বলে ১৫। নাইম পরবর্তীতে ৩৪ বলে ২৯ করে আউট হন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...