| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শেষমেশ বড় বাঁচা বেঁচে গেল পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৬ ১৯:৫৮:২৩
শেষমেশ বড় বাঁচা বেঁচে গেল পাকিস্তান

শুধু ড্র নয়, একটা সময় জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল পাকিস্তানের। তবে দলীয় ২৮৭ রানের মাথায় সরফরাজ আউট হয়ে গেলে ফের হারের শঙ্কা পেয়ে বসে স্বাগতিকদের। সেখান থেকে শেষ উইকেট জুটিতে ২১ বলে ১৭ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন নাসিম শাহ আর আবরার আহমেদ।

জয় থেকে পাকিস্তান ১৫ রান দূরে থাকতে শেষ দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। সিরিজের প্রথম টেস্টটাও ড্র হয়েছিল। করাচিতে এবার দ্বিতীয় টেস্টও ড্র হওয়ার ফলে ০-০ সমতায় সিরিজ শেষ করলো পাকিস্তান-নিউজিল্যান্ড।

ডেভন কনওয়ের সেঞ্চুরিতে এই টেস্টে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৪৪৯। জবাবে সৌদ শাকিলের হার না মানা সেঞ্চুরিতে ৪০৮ রানে অলআউট হয় পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৭৭ রান তুলে পাকিস্তানের সামনে ৩১৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় নিউজিল্যান্ড। শূন্য রানেই ২ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছিল পাকিস্তান। পঞ্চম দিনে এক পর্যায়ে হারায় ৮০ রানে ৫ উইকেট।

এমন জায়গায় দাঁড়িয়ে সৌদ শাকিলকে নিয়ে ১২৩ রানের জুটি গড়েন সরফরাজ। শাকিল ৩২ করে আউট হওয়ার পর আঘা সালমানকে নিয়ে ৭০ রানের আরেকটি জুটি গড়েন সরফরাজ। কিন্তু দিনের শেষ সময়ে এসে তিনি আউট হয়ে গেলে (১৭৬ বলে ৯ চার, ১ ছক্কায় ১১৮) জেগেছিল শঙ্কা।

সেখান থেকে নাসিম শাহ আর আবরার আহমেদ বাকি সময় কাটিয়ে দিয়েছেন দুরু দুরু বুকে। নাসিম ১৫ আর আবরার ৭ রানে অপরাজিত থাকেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...