| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট মাঠেই হল জুমার নামাজ, ইমামতিও করলেন এক ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৬ ১৬:০৫:২৯
ক্রিকেট মাঠেই হল জুমার নামাজ, ইমামতিও করলেন এক ক্রিকেটার

এর আগেও বিপিএলের সময় বিসিবি অফিসের নিচে নামাজের জায়গায় এবং বিসিবি একাডেমিতে জুমার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

বিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে আজও হলো। তবে এবার আর বিসিবি অফিসের নিচে কিংবা একাডেমির ভিতরে নয়। বিসিবি একাডেমি মাঠের ভিতরে।

বলার অপেক্ষা রাখে না রংপুর রাইডার্স ছাড়া অন্য ৬ দল বিসিবি একাডেমি মাঠেই অনুশীলন করেছে। আজ‌ও করছে। খুলনা টাইগার্স শুক্রবার সকাল ১১টা থেকেই বিসিবি একাডেমি মাঠে প্র্যাকটিসে নেমে পড়ে। তামিম, ইয়াসির আলী রাব্বি, সাইফউদ্দীন, ওয়াহাব রিয়াজ, আজম খান, শারজিল খান ও পল ফন মিকেরেনরা।

এদিকে আগামীকালকের ম্যাচ সামনে রেখে অনুশীলনে এসেছেন ফরচুন বরিশালের ক্রিকেটাররাও। অনুশীলন করতে করতে জুমার নামাজের সময় হয়ে গেলে সেখানেই জামায়াতের ব্যবস্থা করা হয়।

নামাজে অংশগ্রহণকারী ক্রিকেটরদের তালিকায় বরিশালের অধিনায়ক সাকিবকেও দেখা গেলো। তামিম, ইয়াসির আলী রাব্বি সহ প্রায় ৩৫-৪০ জন ক্রিকেটারও বিসিব একাডেমি মাঠের পূর্ব দিক ঘেষে জুমার নামাজ আদায় করলেন।

সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো সেখানে কোন বিছানা ছিল না। ক্রিকেটারদের নিজেদের তোয়ালেকে বিছানা ও জায়নামাজের মত ব্যবহার করে জুমার নামাজ আদায় করেছেন।

জুমার নামাজের খুতবা পড়লেন ক্রিকেটার আরিফুল হক এবং তিনিই ইমামতি করলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...