| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আমিরের যে কথা শুনে হাসলেন মাশরাফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৫ ১৯:১০:৪০
আমিরের যে কথা শুনে হাসলেন মাশরাফি

ইনজুরি জর্জরিত শরীর নিয়ে এখনও সময়মতো অনুশীলনে হাজির হন মাশরাফি। ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। সতীর্থদের হাসিখুশি রাখার দায়িত্বটাও পালন করেন সমানতালে। পাশাপাশি কোচ, ম্যানেজম্যান্টদের সাথে দলের পরিকল্পনা প্রণয়নেও দেখা যায় তার সরব উপস্থিতি। বলতে গেলে, ঠিক যেন আগের মতোই আছেন ম্যাশ। সেটা বুঝতে ভুল করেননি পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির।

ক্রিকেটের ব্যস্ততা না থাকায় কিছুদিন আগে নিজ জেলা নড়াইল যান মাশরাফি। যেখানে নির্বাচিত এলাকায় বেশ কিছুদিন বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের নবম আসর সামনে থাকায় সম্প্রতি ঢাকায় ফিরেছেন। বর্তমানে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের সব মনোযোগ আসন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে।

এবারের বিপিএলে মাশরাফির ঠিকানা সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কের দায়িত্ব পালন করবেন দেশসেরা এই পেসার। শিরোপার মিশনে গতকাল দ্বিতীয় দিনের মতো অনুশীলন করে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেয়িামের অ্যাকাডেমি মাঠে দলের অনুশীলনে দারুণ মনোযোগী ছিলেন মাশরাফি। শুরুতে দুই এক স্টেপে বোলিংয়ের লাইন লেন্থ ঠিক করে নিয়েছেন। সময় বাড়ার সাথে সাথে পূর্ণ রান আপে বোলিং করেন। পাশেই দাঁড়িয়ে সেসব দেখছিলেন আমির।তাই মজা করতে ছাড়েননি। এই বাঁহাতি গতি তারকা বলে উঠেন, ‘টাইগার আভি জিন্দা হ্যায়।’ এর বাংলা অর্থ বাঘ এখনও মরে যায়নি। আমিরের এমন কথা শুনে হেসেছেন মাশরাফি। কে জানে, হয়তো সতীর্থের এমন প্রশংসাকে বাড়তি অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন সবার প্রিয় মাশরাফি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...