| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এমবাপেকে বাদে ফুটবল বিশ্বের সেরা ফুটবলারের নাম ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৫ ১৫:৩৬:৫৯
এমবাপেকে বাদে ফুটবল বিশ্বের সেরা ফুটবলারের নাম ঘোষণা

এবার মেসির শ্রেষ্ঠত্ব আলাদা করে ঘোষণা করলো ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ভিত্তিক ফেডারেশন আইএফএফএইচএস। বিশ্বজয়ী মেসিকে ২০২২ সালের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে ফেডারেশনটি। ১২তম বারের মতো এই অ্যাওয়ার্ড জিতলেন এই তারকা। ভোটাভুটির মাধ্যমে ২০২২ সালের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি।

যে ভোটাভুটিতেও একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন মেসি। ২৭৫ ভোট পেয়ে ২০২২ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পে মেসির চেয়েও ২৪০ ভোট কম পেয়েছেন। মোটে নিজের বাক্সে ৩৫ ভোট টানতে পেরেছেন মেসির পিএসজির এই সতীর্থ।

২০২২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা করিম বেনজেমা ৩০ ভোট পেয়ে তিনে আছেন। এছাড়া সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আর কেবল ভোট পেয়েছেন লুকা মদ্রিচ ও এরলিং হালান্ড। এরমধ্যে মদ্রিচ ১৫টি এবং হালান্ড পেয়েছেন মাত্র ৫ ভোট।

বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০২২ সালে মেসি নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিলেন লিগ ওয়ানের মঞ্চেও। নিজের ক্লাব পিএসজিকে জিতিয়েছেন লিগ ওয়ানের শিরোপা। গত হওয়া বছরটিতে মেসি ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৫১ ম্যাচে মাঠে নেমে ৩৫ গোল এবং ৩০টি অ্যাসিস্ট করেছেন। এরমধ্যে ক্লাবের হয়ে ১৭ এবং জাতীয় দলের জার্সিতে ১৮ গোল করেছেন এই ফুটবল জাদুকর।

ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যানভিত্তিক ফেডারেশন আইএফএফএইচএস ১৯৮৮ সাল থেকে এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে। এরমধ্যে প্রথম তিন বছর নিজেরা দেওয়ার পর ১৯৯১ সাল থেকে ফিফার সঙ্গে মিলে অ্যাওয়ার্ডটি দিয়ে আসছিল তারা। ২০২০ সালে ফিফার থেকে আলাদা হয়ে আবারও এককভাবে এই অ্যাওয়ার্ড দিতে থাকে ফেডারেশনটি। গত দুই বার এই পুরস্কার জিতেছিলেন রবার্ট লেভানদোভস্কি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...