| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে অঅদ্ভুত মন্তব্য করলেন এই ভারতীয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৫ ১১:০৫:০৮
বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে অঅদ্ভুত মন্তব্য করলেন এই ভারতীয়

উন্মুক্ত চাঁদ এখন খেলতে এসেছেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। দলের হয়ে আজ মিরপুরে অনুশীলন করতে এসে কথা বলেছেন মিডিয়ার সামনে। সেখানেই তিনি জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে।

উন্মুক্ত চাঁদ বলেন, ‘গত কয়েকদিন ধরে অনুশীলন হচ্ছে। তবে অনেকেই আজকে এসেছে। সবমিলিয়ে ভালো পরিবেশ। দলের সবাই সবার সঙ্গে ভালোভাবে মিশছে। এই আবহটা উপভোগ করছি। ডিপিএলে আগে যাদের সঙ্গে খেলেছি তাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে।’

বাংলাদেশে এবারই প্রথম নয়, এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) খেলতে এসেছিলেন তিনি। তবে বিপিএলে এবার প্রথম। তিনি বলেন, ‘বাংলাদেশে খেলা সবসময় উপভোগ করেছি। এর আগে ৩-৪ মৌসুম ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি। প্রথমবার বিপিএলে এসেছি। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’

বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আমরা সবাই দেখেছি তারা ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে কত ভালো খেলেছে। এটি খুব ভালো বিষয়। বাংলাদেশের অনেক ক্রিকেটার বিশ্বের নানান লিগে খেলছে। এটিই বলে দেয় বাংলাদেশের ক্রিকেট অনেক উঁচুতে উঠছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...