| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ডাক মেরেই বিপিএল তামিম-সাব্বির-সোহান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৪ ২২:৫৯:৪৩
ডাক মেরেই বিপিএল তামিম-সাব্বির-সোহান

তবে বিপিএলের মধ্য দিয়ে আবারো ক্রিকেটে ফিরছেন তামিম। মূল ম্যাচ খেলার আগে আজ রংপুর রাইডার্স এর বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল তার দল খুলনা টাইগার্স। যেখানে প্রস্তুতিটা ভালো হয়নি তার। দীর্ঘদিন পর মাঠে ফিরে এই প্রথম বলে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

স্পিনার রাকিবুল হাসানের বল রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। রংপুরের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহানের ব্যাটিংও ভালো হয়নি। ৩ বল খেলে কোনো রান না করেই আউট হয়েছেন।

অবশ্য তার আউটে দলের জয়ে প্রভাব পড়েনি। প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করে খুলনা টাইগার্স মাত্র ৮৭ রানে গুটিয়ে যায়। জবাবে রংপুর রাইডার্স ১০.৪ ওভারে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। তামিমের দলের ব্যাটিং ছিল হতশ্রী। প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

ওপেনিংয়ে তরুণ সোহান ভালো শুরুর পর ১৬ রানে থেমেছেন। মুনিম করেন মাত্র ৫ রান। রান পাননি মাহমুদুল হাসান জয়ও (২)। ইয়াসিরও ভালো করতে পারেনি। ১০ রানে ফিরেছেন ড্রেসিংরুমে। সাব্বির রহমানও খুলতে পারেননি রানের খাতা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ২১ রান করেন সাইফউদ্দিন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...