বিপিএল নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন সাকিব
তবে শুরুর সেই সুযোগ-সুবিধা এবং মান সেই অবস্থান থেকে আর বাড়াতে পারেনি বিপিএলের গভর্নিং কাউন্সিল এবং বিসিবিও। যার ফলশ্রুতিতে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ যেন হাস্যরসে পরিণত হয়েছে।
বিপিএলের পরে আবির্ভাব হয়েও পাকিস্তানের পিএসএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ এমনকি টি-টেন লিগগুলোও ব্যাপক সুনাম কুড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান বাধ্য হয়ে বলেছেন, যা-তা অবস্থা বিপিএলের।
গালফ অয়েল বাংলাদেশের একদিনের সিইও হয়ে সাকিব গণমাধ্যমে বিপিএলের দুরবস্থা নিয়ে বলেন,
‘নিউজে দেখলাম খেলোয়াড়রা এখনও ড্রেস পায়নি। মানে যা-তা অবস্থা বিপিএলের। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ, আগে থেকেই দল গোছাতে পারে। আরও আগ থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং সেভাবে কাজও করতে পারে।
পরের ডিপিএলে কার কোন দল সবাই জানে। বিপিএলের তো কোনো ঠিকঠিকানা বুঝতে পারি না। ম্যাচ শুরু হওয়ার পর বিপিএল শুরু হয়। তার আগে সবাই যার যার মতো প্র্যাকটিস করছে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
