| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে নিজের দল নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৪ ২১:৪৮:২৯
বিপিএলে নিজের দল নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন তাসকিন

বিসিবির একাডেমি মাঠে আজ বুধবার (৪ জানুয়ারি) অনুশীলনের ফাঁকে জানিয়েছেন, এবারের বিপিএলে নিজের লক্ষ্যের কথা। ঢাকার হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা তাসকিনের লক্ষ্য বিপিএলের সেরা উইকেট শিকারিদের তালিকায় থাকা। সংবাদমাধ্যমের সামনে তাসকিন বলেন, ‘আমার ইচ্ছা আছে এবার সেরা উইকেট টেকার বোলারদের মধ্যে থাকার। সবসময় চাইব আমার কিছু ম্যাচ উইনিং স্পেল যেন থাকে এবং দলে ভূমিকা থাকে। এটাই মূলত ইচ্ছা।’

ঢাকা ডমিনেটরসে নেই তেমন কোনো বিদেশি তারকা। দেশি সিনিয়রদের মধ্যেও নেই তেমন কেউ। তাই কাগজে কলমে খুব শক্ত দল নয় ঢাকা। তবুও দল নিয়ে আশাবাদী তাসকিন, ‘আসলে হয়তো কাগজে কলমে অনেকের থেকে অনেকটাই ছোট দল। কিন্তু আমি মনে করি, আমাদের ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচ উইনার খেলোয়াড় আছে যদি তারা তাদের সেরাটা খেলতে পারে, তাহলে ভালো করতেও পারে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...