| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গোপন শর্ত ফাঁসঃ সৌদির ক্লাব ছাড়তে পারেন রোনাল্ডো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৪ ১৪:৩৫:১৩
গোপন শর্ত ফাঁসঃ সৌদির ক্লাব ছাড়তে পারেন রোনাল্ডো

শর্ত অনুযায়ী, ইপিএলের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড যদি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে, তাহলে রোনাল্ডো লোনে যোগ দেবেন লন্ডনের ক্লাবটিতে। স্প্যানিশ প্রচারমাধ্যম Fichajes.net এ এমনটাই বলা হচ্ছে।

ঘটনাচক্রে নিউক্যাসল ইউনাইটেডের মালিকও সৌদি নিয়ন্ত্রণাধীন জন-বিনিয়োগ সংস্থা। আর নিউক্যাসেল যদি আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে, তাহলে এডি হাউয়ের কোচিংয়ে ফের ইপিএল ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে সিআরসেভেনকে। স্প্যানিশ মিডিয়ায় বলা হয়েছে, “ইংরেজ ক্লাবটির হয়ে খেলতে দেখা যাবে রোনাল্ডোকে যদি নিউক্যাসল চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে পারে। এমনটাই রয়েছে চুক্তিতে।”

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গত শুক্রবার আল নাসের ক্লাবে সরকারিভাবে যোগ দিয়েছেন। ২০০ মিলিয়ন বার্ষিক চুক্তিতে এই মুহূর্তে রোনাল্ডো বিশ্বের হায়েস্ট পেড ফুটবলার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে বেরিয়ে যাওয়ার পরে ফ্রি এজেন্ট হিসাবে সৌদির আল নাসের ক্লাবে বিশাল অর্থের চুক্তিতে যোগ দিয়েছেন সিআরসেভেন। সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে বিষ্ফোরক সাক্ষাৎকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং কোচ এরিক টেন হ্যাগ-কে সমালোচনায় ধুয়ে দেন রোনাল্ডো। তারপরই রেড ডেভিলসরা তাঁর সঙ্গে সম্পর্কছেদ করে।

সৌদি প্রো লিগের ক্লাব রোনাল্ডোর আগমন বার্তা দিয়ে জানিয়েছিল, “বিশ্বের শ্রেষ্ঠ এথলিট অফিসিয়ালি সই করল আল নাসেরে। এই চুক্তি যে কেবলমাত্র আমাদের সাফল্যকে অনুপ্রাণিত করবে, তা নয়, গোটা লিগ, আমাদের দেশ এবং ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।”

ঐতিহাসিক চুক্তির পর রোনাল্ডো বলেছেন, “অন্য এক দেশে নতুন এক ফুটবল অভিজ্ঞতার সাক্ষী থাকতে চেয়েছিলাম। আমি ভাগ্যবান যে ইউরোপিয়ান ফুটবলে সমস্ত কিছুই আমার জেতা হয়ে গিয়েছে। এখনই এশিয়ান ফুটবলে অভিজ্ঞতা অর্জন করার সেরা সময়।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...