| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপের পরে প্রথমবারঃ মেসিকে এড়িয়ে গেলেন এমবাপে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৪ ১৪:১৬:২৫
বিশ্বকাপের পরে প্রথমবারঃ মেসিকে এড়িয়ে গেলেন এমবাপে

ফাইনালের পর বয়ে গিয়েছে অনেক জল। আর্জেন্টিনার বিজয় মিছিলে কিলিয়ান এমবাপেকে পুতুল বানিয়ে এমি মার্টিনেজ খিল্লি করলেও মেসি তা থামাতে উদ্যোগী হননি বলে অভিযোগ উঠেছিল। সেই সঙ্গে আর্জেন্টিনীয় ড্রেসিংরুমে এমবাপের নামে গান-ও গিয়েছিলেন মেসিরা।

এমন আবহে মেসির সঙ্গে এমবাপের পিএসজিতে রিইউনিয়ন কেমন হয়, সেদিকে দেখার অপেক্ষায় ছিল বিশ্ব। মঙ্গলবারই প্যারিসে পা দিয়েছেন মেসি। তবে এখনই অনুশীলনে মুখোমুখি হচ্ছেন না দুই তারকা। বিশ্বকাপের পর মেসিকে ১০ দিনের অতিরিক্ত ছুটি দিয়েছিল পিএসজি। সেই ছুটি কাটিয়ে প্যারিসে পা রেখেছেন মহাতারকা।

তবে লিগা ওয়ানে শেষ ম্যাচে লেন্সের বিরূদ্ধে হারের পর কিলিয়ান এমবাপে সহ সমস্ত স্কোয়াডকে একদিনের ছুটি দেওয়া হয়েছিল। ছুটি পেয়েই এমবাপে বন্ধু হাকিমির সঙ্গে উড়ে গিয়েছেন নিউইয়র্কে। এনবিএ ম্যাচ দেখতে। ইউরোপীয় প্রচারমাধ্যমে জল্পনা। মেসিকে এড়িয়ে যেতেই কি নিউইয়র্কে পাড়ি দিয়েছেন তিনি!

পিএসজি পরের ম্যাচে খেলবে শুক্রবার। প্রতিপক্ষ ছাতেরউ। যাইহোক, আগের ম্যাচে কার্ড দেখে বাইরে থাকা নেইমার এবং মেসিকে ছাড়া খেলতে নেমে হার হজম করেছিল পিএসজি। লিগের দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে হার হজম করে বসেছিল পিএসজি। কিলিয়ান এমবাপে শোচনীয় ব্যর্থ হয়েছিলেন। সেই ম্যাচের ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর পিএসজির ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা একহাত নেন কিলিয়ান এমবাপেকে। জানিয়ে দিলেন, মেসি না খেলাতেই সহজ জয় পাওয়া সম্ভব হয়েছে তাঁদের।

আর্জেন্টিনীয় মেদিনা মেদিনা ম্যাচের পরেই জানিয়ে দিয়েছিলেন, “প্রতিপক্ষদের নিয়ে কথা বলা পছন্দ করি না। তবে ওঁরা দুনিয়ার সেরা তারকাকে মিস করেছে। আপনাদের কি সন্দেহ রয়েছে যে মেসিই সেরা? আপনারা তো অদ্ভুত কথা জিজ্ঞাসা করছেন! ওঁর খেলা আমরা সবাই উপভোগ করি।”

এমবাপের কাটা ঘায়ে নুন ছিটিয়ে মেদিনা আরও বলেন,মেসির সঙ্গে পিএসজি নেইমারের সার্ভিসও মিস করেছে। “ওঁরা নেইমারকেও মিস করেছে। তবে আমরা নিজেদের ওপর বেশি ফোকাস করেছিলাম। নিজেদের অস্ত্র সঠিকভাবে ব্যবহার করায় মন দিয়েছি আমরা। আমরা এভাবে খেলেই জয় ছিনিয়ে নিয়েছি।” বলেছিলেন মেদিনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...