| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

"যে কোনও পজিশনে নামতে প্রস্তুত"

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৪ ১৩:৩৬:২৮
"যে কোনও পজিশনে নামতে প্রস্তুত"

গিল ব্যাটে হাতে ব্যর্থ হয়েছেন। কিন্তু শিবম মাভি বল হাতে নিয়েছেন চারটি উইকেট। তবে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন দীপক হুডা। ২৩ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন তিনি। হুডার এই ইনিংসটি সাজানো ছিল ১টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে।

শুধু দীপক হুডা একা নন, জুটি বেঁধে অক্ষরও ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেন। তবে দুর্দান্ত ব্যাটিং করায় ম্যাচের সেরা হয়েছেন হুডা। কারন একটা সময় পরপর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তুলে এগিয়ে নিয়ে যান ভারতীয় দলের এই ব্যাটার। ঠিক সেই কারণেই ম্যাচের সেরা হয়েছেন তিনি।

ম্যাচের সেরা হওয়ার পর হুডা জানিয়েছেন, 'আমি যে কোনও পজিশনে খেলার জন্য প্রস্তুত। ঘরোয়া ক্রিকেটে একাধিক পজিশনে আমাদের নামতে হয়। ফলে টিম ম্যানেজমেন্ট যেখানে নামতে বলবে সেখানেই খেলতে আমি পুরোপুরি ভাবে প্রস্তুত।' একটা সময় পরপর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন হুডা। এই প্রসঙ্গে তিনি জানান, 'একটা সময় আমরা সত্যি চাপে পড়ে গিয়েছিলাম। তবে আমি জানতাম যদি রানের গতি কিছুটা হলেও বৃদ্ধি করি, তাহলে ১৬০-র উপর তোলা সম্ভব হবে। আমরা ঠিক তাই করে গিয়েছি। একটা টি-টোয়েন্টি ম্যাচে জিততে হলে ১৬০ রান তোলা খুবই দরকার। তাই আমাদের কাছে সেটাই গুরুত্ব পেয়েছে।'

নিজের পারফরম্যান্স সম্পর্কে হুডা বলেছেন, 'ম্যাচের সেরা হতে পেরে সত্যি খুব ভালো লাগছে। তবে বেশি ভালো লাগছে এই জন্য, আমি যে ইনিংসটা খেলেছি তা দলের কাজে লেগেছে। আশা করব এই ধারাবাহিকতা বজায় রেখে চলতে।'

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে ভারত। বৃহস্পতিবার পুণেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আর এই ম্য়াচ জিততে পারলেই টি-টোয়েন্টি সিরিজ পকেটে তুলে নেবে টিম ইন্ডিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...