| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিসিবির নতুন ঘোষণায় কপাল পুড়তে যাচ্ছে যে সব ক্রিকেটারদের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৪ ১০:২৬:১৪
বিসিবির নতুন ঘোষণায় কপাল পুড়তে যাচ্ছে যে সব ক্রিকেটারদের

বিসিবি ২০২২ সালের আন্তর্জাতিক পারফরম্যান্স মূল্যায়ন করে সেরাদের কেন্দ্রীয় চুক্তিতে রাখার পরিকল্পনা করেছেন। ক্রিকেটারদের প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে জাতীয় দল নির্বাচক প্যানেল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে নির্বাচকদের বৈঠকে কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের চূড়ান্ত করা হবে।

বর্তমান পারফরম্যান্স এবং চলতি বছরে জাতীয় দলে খেলার সম্ভাবনা বিবেচনায় নিয়ে সেরাদের নির্বাচন করা হচ্ছে। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়াদের সুযোগ থাকছে জাতীয় চুক্তিতে নাম তোলার। প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুবাদে বেতনভুক্ত হবেন তারাও।

মোহাম্মদ নাঈম শেখ, সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন। নাঈমের চুক্তি ছিল টি২০ ক্যাটাগরিতে। কিন্তু গত বছর জাতীয় দলে নিয়মিত ছিলেন না তিনি। সহসা জাতীয় দলে ফেরার সুযোগও কম। সাদমান টেস্টে অনিয়মিত। জাকির হাসান টেস্ট ওপেনার হিসেবে অভিষেকে রান করায় সীমিত হয়ে গেছে সাদমানের ফেরার পথ।

২০২২ সালে জয় নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ইনিংস খেললেও পরে ধারাবাহিকতা রাখতে পারেননি। ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডেই ছিলেন না তিনি। অধিনায়ক সাকিব আল হাসানও চান প্রথম শ্রেণির ক্রিকেট ও বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ খেলে আরও পরিণত হয়ে যেন ফেরে জয়। চুক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন শেখ মেহেদীও।

কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরি সীমিত হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের। রিয়াদকে শুধু ওয়ানডে আর মুশফিককে দেওয়া হবে টেস্ট এবং ওয়ানডে ক্যাটাগরি। প্রথমজন টি২০ দল থেকে বাদ পড়লেও দ্বিতীয়জন অবসর নিয়েছেন এ সংস্করণ থেকে। ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণে থাকতে পারেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

এছাড়াও ওয়ানডে ও টি২০ ক্যাটাগরিতে চুক্তি পেতে পারেন মুস্তাফিজুর রহমান, আফিফ, নুরুল হাসান, নাসুম ও ইয়াসির আলি রাব্বি। টেস্টে মুমিনুলের সঙ্গে বিবেচনা করা হতে পারে জাকিরকে। তবে নির্বাচকদের প্রাথমিক তালিকায় রয়েছেন পেসার হাসান মাহমুদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...