| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আইপিএল শুরু হাওয়ার আগে বড় ধাক্কা খেলো মুম্বই ইন্ডিয়ান্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৩ ২১:৪৭:১২
আইপিএল শুরু হাওয়ার আগে বড় ধাক্কা খেলো মুম্বই ইন্ডিয়ান্স

অস্ট্রেলিয়ার টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ক্যামরন গ্রিন। ভারতের বিরুদ্ধেও খেলবেন তিনি। অন্য দিকে মার্চের শেষে বা এপ্রিলের শুরু থেকে আইপিএল শুরু হওয়ার কথা। সে রকম হলে আইপিএলের প্রথম দু’সপ্তাহ শুধু ব্যাটার গ্রিনকে পাবে মুম্বই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টেও দলের বাইরে রয়েছেন গ্রিন। দ্বিতীয় টেস্ট চলাকালীন আঙুলে লেগেছে তাঁর। সেই চোট সারেনি বলে তাঁকে দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্যামরন গ্রিনকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নিয়মের কারণেই মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম কয়েকটি ম্যাচে তাদের দলে ক্যামরন গ্রিনকে খেলাতে পারবেন না। এমন কি আইপিএলের নিলামের দিন সকালে ক্যামরন গ্রিনের বিষয়ে সব ফ্র্যাঞ্চাইজিকে ইমেল করেছিলেন বিসিসিআইয়ের সিইও হেমাঙ্গ আমিন। তিনি বলেছিলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে ক্যামরন গ্রিনকে এ বারের আইপিএলে পাওয়া যাবে। কিন্তু যদি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের চারটি টেস্টেই গ্রিন খেলে তা হলে শেষ টেস্ট শেষ হওয়ার পরে চার সপ্তাহ বল করতে পারবে না।’ ১৩ মার্চ শেষ হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। সেই হিসাবে ১৩ এপ্রিল পর্যন্ত বল করতে পারবেন না গ্রিন। অবশ্য সেটা জানার পরেও গ্রিনকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

ভারতীয় ক্রিকেটারদের চোটের ঝুঁকি কমাতে অনেকটা ক্রিকেট অস্ট্রেলিয়ার পথে চলতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার বৈঠকের পরে বিসিসিআই জানিয়েছে, যে সব ভারতীয় ক্রিকেটার বেশি চোটপ্রবণ তাঁদের দিকে নজর রাখতে হবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে। তারা ঠিক করবে, কোন ক্রিকেটারকে ক’টি ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। দেশের হয়ে যাতে তাঁদের পাওয়া যায় তার জন্যই এ ভাবে বিশ্রাম দিয়ে খেলাতে চাইছে বোর্ড।

বিসিসিআইয়ের নজরে প্রধান চার জন ক্রিকেটার রয়েছেন। তাঁরা হলেন, জসপ্রীত বুমরাহ, দীপক চাহার, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। এই চার ক্রিকেটার বার বার চোট পাচ্ছেন। তার ফলে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সমস্যায় পড়েছে দল। সেটা যাতে না হয় তার জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে বাড়তি দায়িত্ব দিয়েছে বোর্ড। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলিকেও নজর রাখতে হবে নিজেদের দলের ক্রিকেটারদের উপর। কারও উপর বাড়তি চাপ দেওয়া যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই।

বোর্ডের বৈঠকে ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিন্নী, সচিব জয় শাহ, প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। সেখানেই ভারতীয় ক্রিকেটারদের খেলার ধকল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ২০২২ সালে চোটের কারণে বেশ কয়েক জন ক্রিকেটারকে দীর্ঘ দিন জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। সেটা আর পুনরাবৃত্তি ঘটাতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...