| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলের জন্য বিপিএলকে না করলেন সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৩ ২১:০৯:৩৫
আইপিএলের জন্য বিপিএলকে না করলেন সুজন

এবার বিপিএল চলাকালীন সময়ে দক্ষিণ আফ্রিকায় এসএ-২০ ও আরব আমিরাতে চলবে আইএলটি-২০ লিগ। বিপিএলকে ফেলে ওই দুই লিগকে বেছে নিয়েছেন অনেক তারকা ক্রিকেটার। বিপিএল থেকে আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা কম থাকায় ক্রিকেটাররা ওই দুই লিগকেই বেছে নিয়েছেন।

সুজন জানান, শুরুর দিকে আইপিএলের পরেই বিপিএল থাকলেও বর্তমানে অন্যরা মানের দিক থেকে বিপিএলকে টপকে গেছে। তিনি বলেন, ‘পেশাদারিত্বের দিক থেকে আমরা শুরুর দিকে আইপিএলের পরই ছিলাম। তবে এখন অনেকে ভালো করছে, আমাদের ছাড়িয়ে যাচ্ছে। ড্রাফট থেকে আমরা তেমন ভালো ক্রিকেটার পায়নি কারণ দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের ঐ দুই টুর্নামেন্টে দলগুলো আইপিএল কেন্দ্রিক। সবারই একটা লক্ষ্য থাকে আইপিএল খেলার। ওই লিগগুলোতে খেলতে পারলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নজরে পড়ার সুযোগ থাকে বেশি।’

খালেদ মাহমুদ আরও জানান, তিনি খেলোয়াড় থাকলে বিপিএলের পরিবর্তে আইপিএলকেই বেছে নিতেন। ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হওয়ায় বিপিএল পিছিয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

খুলনা টাইগার্সের এই কোচ বলেন, ‘আইপিএলের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই। আমি খেলোয়াড় হলে আমিও বিপিএল না খেলে আইপিএলে যেতাম, এটা খুবই স্বাভাবিক। এটার কারণেই আমরা একটু পিছিয়ে যাচ্ছি। ভারতের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...