এই ব্যাপারে রোনাল্ডোকে সরাসরি না করে দিলেন মদ্রিচ
শুধু মদ্রিচই নয়, আল নাসিরের নজরে রয়েছে রিয়েল মাদ্রিদের প্রাক্তনী সের্জিও রামোসও। যিনি বর্তমানে মেসির সঙ্গে পিএসজিতে খেলেন। চলতি বছরেই রামোসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পিএসজির। তবে রামোসকেও বিরাট অর্থের চুক্তি অফার করতে চলেছে রোনাল্ডোর ক্লাব।
সদ্য সমাপ্ত কাতার ওয়ার্ল্ড কাপে মদ্রিচ নিজের দেশ ক্রোয়েশিয়াকে তৃতীয় স্থানে ফিনিশ করতে সাহায্য করেছেন। গোটা টুর্নামেন্ট জুড়েই সম্মোহন করার মত পাসিং ফুটবল খেলেছেন তিনি বরাবরের মত। রামোসের মতই রিয়ালের সঙ্গে দ্রুত চুক্তি শেষ হতে চলেছে মদ্রিচের। তিনি সৌদির ক্লাবের আকর্ষণীয় অফার শেষমেশ ফেলতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।
যদি শেষমেশ আল নাসের রোনাল্ডোর পাশাপাশি রামোস এবং মদ্রিচকে সই করাতে পারে, তাহলে রিয়ালের সোনালী প্রজন্মের তিন তারকার রিইউনিয়ন ঘটবে মধ্যপ্রাচ্যের ক্লাবে।
১৯৫০-এ রিয়াধে আল নাসের প্রতিষ্ঠিত হয়। সৌদি আরবের ফুটবল ইতিহাসের অন্যতম সফলতম দল এটি। নয়বার সৌদি লিগ জেতার পাশাপাশি ১৯৯৮-এ ডাবল করার কীর্তিও রয়েছে। সেই বছর একই সঙ্গে এশিয়ান উইনার্স কাপ এবং এশিয়ান সুপার কাপ জিতেছিল আল নাসের। বর্তমানে আল নাসেরের ম্যানেজার লিগা ওয়ানের লিয়নের প্রাক্তন বস রুডি গার্সিয়া। এছাড়াও ২০০৬-এ ইতালির বিশ্বচ্যাম্পিয়ন তারকা ফাবিও কানাভারো-ও কোচিং করিয়ে গিয়েছেন এই ক্লাবে। সৌদি প্রো লিগে গতবার আল নাসের তৃতীয় স্থানে ফিনিশ করে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
